প্রজন্মের পর প্রজন্ম ধরে জামদানি বাঙালির কাছে শুধুই একটি শাড়ি নয়; এটি জড়িয়ে আছে স্মৃতি, উৎসব, পারিবারিক ঐতিহ্য আর ভালোবাসার সঙ্গে।

মায়ের কিংবা দাদি-নানির যত্নে তুলে রাখা জামদানি শাড়িগুলো তাই কখনোই শুধু পোশাক হয়ে থাকেনি; হয়ে উঠেছে একেকটি গল্প, একেকটি আবেগ, একেকটি প্রজন্মের স্মৃতির উত্তরাধিকার। সেই ব্যক্তিগত ভালোবাসা আর টান থেকে একদিন জন্ম নেয় ‘পূর্বের বোনা’, জামদানির চিরন্তন সৌন্দর্যকে ভালোবাসা, ধারণ এবং সংরক্ষণ করার এক স্বপ্ন।
I ক্যানভাস অনলাইন
ছবি: পূর্বের বোনা’র সৌজন্যে
