ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের ওটিটি প্ল্যাটফর্ম টফি। ২৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া প্রথমবারের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশসহ ১৪টি দল।
পুরো টুর্নামেন্টের ম্যাচ দেখতে পাসের মূল্য ১২৯ টাকা। তবে ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত থাকছে আর্লি-বার্ড অফার; পাস পাওয়া যাবে ৯৯ টাকায়।
একটি পাস দিয়ে সর্বোচ্চ তিনটি ডিভাইসে মোবাইল নেটওয়ার্ক বা ওয়াই-ফাইয়ের মাধ্যমে ম্যাচ দেখা যাবে। টেলকো-অ্যাগনস্টিক প্ল্যাটফর্ম হওয়ায় যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহকেরাই টফি ব্যবহার করতে পারবেন।
I ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ
