skip to Main Content

দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা গ্রাহকদের জন্য খাবার ও গ্রোসারি অর্ডারে সর্বোচ্চ ৫৫ শতাংশ ছাড় ঘোষণা করেছে। আগামী ২ আগস্ট পর্যন্ত এই অফারে জনপ্রিয় বিভিন্ন রেস্টুরেন্টে ৪০ শতাংশ এবং প্যান্ডামার্টের নির্ধারিত গ্রোসারি পণ্যে ৫৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন প্যান্ডাপ্রো গ্রাহকেরা। এ ছাড়া বিভিন্ন পার্টনার শপেও মিলবে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়।

ফুডপ্যান্ডা জানিয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে নতুন প্যান্ডাপ্রো সাবস্ক্রিপশন নিলে গ্রাহকেরা ৬০ দিনের ফ্রি ট্রায়াল সুবিধা পাবেন। প্রতি মাসে সর্বনিম্ন ৫০ টাকায় প্যান্ডাপ্রো সাবস্ক্রিপশনের মাধ্যমে আনলিমিটেড ফ্রি ডেলিভারি এবং বিশেষ ছাড় উপভোগ করা যাবে।

I ক্যানভাস অনলাইন
ছবি: ফুডপ্যান্ডার সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top