বিশ্বখ্যাত টেলিভিশন সিরিজ ফ্রেন্ডস থেকে অনুপ্রাণিত ‘হাই টি ইজ বেটার উইথ ফ্রেন্ডস’ শীর্ষক বিশেষ লাইভ পডকাস্টের মাধ্যমে ফ্রেন্ডশিপ ডে উদ্যাপন করেছে মন্নু সিরামিকস ও আমারি ঢাকা। ২ আগস্ট রাজধানীর আমারি ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বন্ধুত্ব, জীবনধারা, ক্যারিয়ার ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন মডেল, অভিনেতা, সংগীতশিল্পী, কৌতুকশিল্পী ও কনটেন্ট নির্মাতারা।

মন্নু সিরামিকসের প্রিমিয়াম বোন চায়না সেটে পরিবেশিত হয় হাই টি। প্রতিষ্ঠানটি তাদের নতুন কাসাব্লাঙ্কা ও জামদানি ফিরোজা বোন চায়না সংগ্রহও উন্মোচন করে। আয়োজকেরা জানান, আন্তরিক আলাপ ও স্মরণীয় মুহূর্তের মধ্য দিয়ে বন্ধুত্ব উদ্যাপনই ছিল এর মূল উদ্দেশ্য।
I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে
