skip to Main Content

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা ‘তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫কে’ ২০২৬-এর তৃতীয় আসর। ‘রোড টু গ্লোরি’ প্রতিপাদ্যে আয়োজিত এই ইভেন্টে দেশ-বিদেশের প্রায় ৩ হাজার পেশাদার ও শৌখিন রানার অংশ নেন।

স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রান বাংলাদেশের আয়োজনে এবং তুরাগ অ্যাকটিভের পৃষ্ঠপোষকতায় শুক্রবার ভোররাত ৪টায় হাতিরঝিল থেকে ২৫ কিলোমিটারের মূল রেস শুরু হয়। নতুন অ্যান্টি-ক্লকওয়াইজ রুটে অনুষ্ঠিত প্রতিযোগিতাটি গরম ও আর্দ্র আবহাওয়ার মধ্যেও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকেরা জানান, ইভেন্টটি আন্তর্জাতিক ম্যারাথন সংস্থা AIMS-এর স্বীকৃত সদস্য এবং এর রুট ওয়ার্ল্ড অ্যাথলেটিকস কর্তৃক সার্টিফায়েড।

এ ছাড়া অন্তর্ভুক্তিমূলক ক্রীড়াচর্চাকে উৎসাহ দিতে এই প্রথম ৩ কিলোমিটার হুইলচেয়ার ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। প্রতিযোগিতার ২৫ কিলোমিটার পুরুষ বিভাগে মামুন আহমেদ এবং নারী বিভাগে হামিদা আক্তার জেবা চ্যাম্পিয়ন হন। বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে ২ লাখ টাকার প্রাইজমানি, ট্রফি, মেডেল ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top