বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল নির্মাতা বিওয়াইডি বাংলাদেশে নতুন তিনটি মডেল—বিওয়াইডি সিল ফাইভ, বিওয়াইডি সিল সিক্স ও বিওয়াইডি সিলায়ন সিক্স এডব্লিউডি ক্রেতাদের জন্য উন্মোচন করেছে। এ উপলক্ষে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত অনুষ্ঠানে গাড়িগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন এবং ৬০টি প্রি-অর্ডার করা গাড়ি হস্তান্তর করা হয়।

নতুন মডেলগুলোতে ব্লেড ব্যাটারি প্রযুক্তি, এডিএএস সেফটি ফিচার, ফাস্ট চার্জিং ও স্মার্ট ইনফোটেইনমেন্ট সুবিধা যুক্ত করা হয়েছে। বিওয়াইডি সিল ফাইভ ৩৮ লাখ ৯০ হাজার, বিওয়াইডি সিল সিক্স ৪৮ লাখ ৯০ হাজার এবং বিওয়াইডি সিলায়ন সিক্সের এডব্লিউডির দাম ৭১ লাখ ৯০ হাজার টাকা। অনুষ্ঠানে বিওয়াইডির কর্মকর্তারা জানান, বাংলাদেশের ক্রমবর্ধমান এনইভি বাজারে স্মার্ট ও টেকসই মোবিলিটি সমাধান সম্প্রসারণে এই নতুন লাইনআপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
I ক্যানভাস অনলাইন
ছবি: বিওয়াইডির সৌজন্যে
