skip to Main Content

রাজধানীর ধানমন্ডিতে নতুন আউটলেট উদ্বোধন করেছে ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। ২৭ জুন গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান হয়।

ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান বলেন, ‘এটি ব্লুচিজের গুরুত্বপূর্ণ অর্জন। প্রতিষ্ঠানটির লক্ষ্য সব সময় এমন ফ্যাশন তৈরি করা, যা ব্যক্তিত্বের স্বাতন্ত্র্য প্রকাশের পাশাপাশি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকেও সম্মান করে। আমাদের বিশ্বাস, নতুন কালেকশন গ্রাহকদের স্টাইল ও আত্মবিশ্বাসকে আরও সমৃদ্ধ করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লুচিজের সহ-প্রতিষ্ঠাতা সিমিন জামান এবং প্রধান পরিচালন কর্মকর্তা ফজলে রাব্বী।

এই আউটলেটে রয়েছে প্রিমিয়াম পাঞ্জাবি কালেকশন, এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস, ওয়েস্টার্ন টপস, স্টাইলিশ শার্ট, নারীদের প্যান্ট, টি-শার্ট, ডেনিম, ওয়েস্টকোট, পোলো শার্ট, ক্যাজুয়াল, ফরমাল পোশাকসহ আধুনিক ফ্যাশনের বিস্তৃত সংগ্রহ।

নতুন শোরুমের ঠিকানা: গাউসিয়া টুইন পিক, হাউস-৪২ ও ৪৩ (নতুন), ৭৪২ ও ৭৪৩ (পুরাতন), সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা।
ওয়েবসাইট: www.blucheez.fashion
ফেসবুক: www.facebook.com/blucheez.bd

I ক্যানভাস অনলাইন
ছবি: ব্লুচিজের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top