বাংলাদেশের সমকালীন ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ (Blucheez) এবং দেশের সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম আইকনিক নাম ওয়ারফেজ (Warfaze)-এর মধ্যে আনুষ্ঠানিক এক সমঝোতা স্মারক সই হয়েছে। এই চুক্তির মধ্য দিয়ে দেশের ফ্যাশন ও সংগীতের দুই স্বতন্ত্র ধারার এক নতুন সৃজনশীল যাত্রার সূচনা হলো।

গত ২৫ আগস্ট ২০২৬ ব্লুচিজের ফাউন্ডার ড. মোহাম্মদ কামরুজ্জামান এবং ওয়ারফেজের কো-ফাউন্ডার, ব্যান্ড লিডার ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লুচিজের চিফ অপারেটিং অফিসার ফজলে রাব্বি।
চার দশকের বেশি সময় ধরে ওয়ারফেজ শুধু একটি ব্যান্ডের নাম নয়; এটি বাংলাদেশের সংগীত ও তারুণ্যের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। দীর্ঘ এই পথচলায় ব্যান্ডটি একাধিক প্রজন্মকে প্রভাবিত করেছে এবং দেশের সংগীত ভুবনে তৈরি করেছে নিজের অবস্থান। বাংলাদেশের একমাত্র সংগীত ব্যান্ড হিসেবে ওয়ারফেজ মর্যাদাপূর্ণ একুশে পদকে ভূষিত হয়েছে, যা তাদের সাংস্কৃতিক অবদানের অনন্য স্বীকৃতি।
এই সহযোগিতার মাধ্যমে ব্লুচিজ এবং ওয়ারফেজ নিয়ে আসছে একটি বিশেষ “Blucheez × Warfaze” মার্চেন্ডাইজ কালেকশন। সমকালীন ফ্যাশন, সংগীতের ঐতিহ্য, তারুণ্যের সংস্কৃতি এবং নিজস্বতার প্রকাশ—চার ভাবনাকে কেন্দ্র করে তৈরি হবে নতুন এই কালেকশন।
ওয়ারফেজের স্বতন্ত্র ভিজ্যুয়াল ও সাংস্কৃতিক পরিচয় থেকে অনুপ্রাণিত হয়ে বিশেষভাবে ডিজাইন করা হবে ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য। এই উদ্যোগের লক্ষ্য ওয়ারফেজের দীর্ঘদিনের সাংস্কৃতিক উত্তরাধিকারকে নতুন প্রজন্মের কাছে সমকালীন ফ্যাশন এক্সপ্রেশনের মাধ্যমে তুলে ধরা।
বর্তমানে Blucheez × Warfaze কালেকশনের কাজ চলছে। শিগগির ব্লুচিজের বিভিন্ন আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মে সেটি উন্মোচন করা হবে।
I ক্যানভাস অনলাইন
ছবি: ব্লুচিজের সৌজন্যে
