খাবারের সঙ্গে জড়িয়ে থাকে স্মৃতি, শিকড় আর মানুষের গল্প। সেই অনুভব থেকে মাস্টারশেফ অস্ট্রেলিয়াখ্যাত তারকা কিশোয়ার চৌধুরী বিশ্বমঞ্চে বাঙালির ঘরোয়া রান্নাকে তুলে ধরেছেন। গত ২৬ জুলাই ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়া (ভিএএইউএস) আয়োজন করে ‘ফ্লেভারস অব হোম: অ্যান আরভো উইথ কিশোয়ার চৌধুরী’অনুষ্ঠান। সেখানে নিজের যাত্রা, রান্নার প্রতি ভালোবাসা এবং কিশোয়ার’স কালিনারি কোহর্টের (কেসিসি উইংস) মাধ্যমে ঢাকার করাইলে সুবিধাবঞ্চিত তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মজীবনের সুযোগ তৈরির স্বপ্নের কথা তুলে ধরেন।
২০১৭ সালে যাত্রা শুরু করা ভিএএইউএস সাবেক শিক্ষার্থীদের বন্ধনকে সামাজিক নানা কাজে যুক্ত করে আসছে। তারই ধারাবাহিকতায় সংস্থাটি কেসিসি উইংসের পথচলায়ও সহযাত্রী। অনুষ্ঠানে ভিএএইউএসের পক্ষ থেকে একটি চেক দেওয়া হয়। সংগঠনটি জানায়, মানুষের সম্ভাবনাকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগই বড় শক্তি।
I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকের সৌজন্যে
