বিনোদন ও ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের অন্যতম আয়োজন ‘মেরিল আয়োজিত মার্ভেল অব টুমরো- সিজন ৫’ আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
‘ব্যাক টু দ্য অরিজিন’ প্রতিপাদ্যে এবারের আসরটি নব্বই দশকের স্মৃতি ও আধুনিক ডিজিটাল বিনোদনের সৃজনশীলতাকে একসূত্রে গেঁথে উদযাপন করবে। ইনফ্লুয়েন্সার ফেস্ট ও অ্যাওয়ার্ডসের এই আয়োজনে থাকছে এক্সপেরিয়েন্স জোন, নেটওয়ার্কিং এবং সৃজনশীল ব্যক্তিদের সম্মাননা প্রদান।
ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে সঙ্গে থাকছে ক্যানভাস।
