রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের অল-ডে ডাইনিং রেস্টুরেন্ট বাহারে ৯ জুলাই থেকে শুরু হচ্ছে আসিয়ান উইকেন্ড থিম নাইট। ১ আগস্ট পর্যন্ত প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার চলবে এই বিশেষ আয়োজন।

থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ আসিয়ানভুক্ত ১০টি দেশের ঐতিহ্যবাহী নানা খাবার নিয়ে সাজানো হবে বিশেষ বুফে। জনপ্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯৫০ টাকা নেট। নির্বাচিত ব্যাংকের কার্ড, জিপি স্টার, বাংলালিংক অরেঞ্জ ক্লাব, রবি এলিট সদস্য ও গ্রুপ বুকিংয়ে থাকছে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড়।
I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে
