ঈদুল আজহা উপলক্ষে র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন আয়োজন করেছে প্রাণবন্ত ও আনন্দঘন আয়োজন “ঈদ ব্লিস ফিয়েস্তা”, যেখানে অতিথিরা উপভোগ করতে পারবেন উৎসবমুখর এক অনন্য অভিজ্ঞতা। ঈদের দিন এবং ঈদের পরবর্তী তিন দিন হোটেলের পুলসাইড ও উৎসব হলে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন।

অতিথিদের জন্য থাকবে বিশেষ খাবারের আয়োজন, যার মধ্যে রয়েছে ফুচকা, মিনি বার্গার ও বিভিন্ন ধরনের ডেজার্ট। এ ছাড়া থাকবে লাইভ শর্মা ও স্যান্ডউইচ স্টেশন। আয়োজনজুড়ে পরিবেশন করা হবে বিভিন্ন ধরনের পানীয়, ফ্রেশ জুস ও ডাবের পানি। সব আয়োজন, খাবারসহ প্রত্যেকের প্রবেশমূল্য ১ হাজার ৫০০ টাকা নেট।
আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলতে থাকবে লাইভ মিউজিক, শিশুদের জন্য বিভিন্ন গেমস ও বিনোদন, ৩৬০ ডিগ্রি ফটোগ্রাফি সেটআপ, আকর্ষণীয় ব্যাকড্রপ, পুলসাইডজুড়ে বেলুন ডেকোরেশন এবং স্মরণীয় মুহূর্ত ধারণের জন্য বিশেষ ফটো বুথ। অতিথিদের স্বাগত জানাতে লবি প্রবেশপথ ও উৎসব প্রবেশপথে থাকবে দুটি দৃষ্টিনন্দন প্রবেশদ্বার, যা শুরু থেকে এনে দেবে উৎসবের আমেজ।

ঈদের বিশেষ আয়োজনের পাশাপাশি আনা হয়েছে আকর্ষণীয় রুম অফার “ঈদ রিজয়েস”। অতিথিরা পছন্দ অনুযায়ী বিভিন্ন স্টে প্যাকেজের মাধ্যমে ঢাকার প্রাণকেন্দ্রে উপভোগ করতে পারবেন আরামদায়ক ও আনন্দময় ঈদ ছুটি। প্যাকেজের মূল্য শুরু হচ্ছে ৮ হাজার ৫০০ টাকা++ থেকে। এ ছাড়া থাকছে বিশেষ “ডাইন অ্যান্ড উইন” ক্যাম্পেইন, যেখানে অতিথিরা জিতে নিতে পারবেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
উৎসবমুখর খাবার, মনোমুগ্ধকর বিনোদন, আরামদায়ক রুম এবং পুরো পরিবারের জন্য আনন্দঘন অভিজ্ঞতার মাধ্যমে র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এক উষ্ণ, আনন্দময় ও স্মরণীয় ঈদ উদ্যাপনের জন্য।
I ক্যানভাস অনলাইন
ছবি: র্যাডিসনের সৌজন্যে
