লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫-বি১, বাংলাদেশের আওতাধীন লায়ন্স ক্লাব অব ঢাকা গ্রেটার ডাউন টাউনের ২০২৬–২৭ লায়ন বর্ষের ইনস্টলেশন সেরিমনি ও নতুন সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট রাজধানীর মহাখালীর এসকেএস শপিং মলের আমানা ফুড ভিলে এই অনুষ্ঠান হয়। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে লায়ন নাজিয়া ফারহানা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান।

একই অনুষ্ঠানে নতুন সদস্যদের ক্লাবে অন্তর্ভুক্ত করা হয়। অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট গভর্নর টিম, লায়ন্স নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট, লায়ন-লিও সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। নতুন লায়ন বর্ষে স্বাস্থ্যসেবা, রক্তদান, শিক্ষা সহায়তা, বৃক্ষরোপণ, যুব নেতৃত্ব উন্নয়ন, নারী দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা ঘোষণা করা হয়।
I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে
