দেশীয় লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াস এনেছে লিনেন ফর মেন কালেকশন। গরম ও আর্দ্র আবহাওয়ার উপযোগী এই কালেকশনে রয়েছে লিনেনে তৈরি ক্যাজুয়াল ও এথনিক শার্ট, প্যান্ট ও ব্লেজার।
আধুনিক নকশা, আরামদায়ক ফিটিং আর প্রাকৃতিক রঙের সমন্বয়ে তৈরি পোশাকগুলো দৈনন্দিন ব্যবহার, অফিস, উৎসব ও ভ্রমণে উপযোগী। দেশের সব কিউরিয়াস আউটলেটে এবং অনলাইন প্ল্যাটফর্মে এগুলো পাওয়া যাচ্ছে।
I ক্যানভাস অনলাইন
ছবি: কিউরিয়াসের সৌজন্যে
