skip to Main Content

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির (এসএমইউসিটি) ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) বিভাগ সম্প্রতি ৪৪তম ব্যাচের গ্র্যাজুয়েশন ফ্যাশন শো আয়োজন করেছে। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্স অডিটরিয়ামে এর প্রতিপাদ্য ছিল ‘এভরি স্টিচ টেলস আওয়ার স্টোরি’।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফ্যাশন ভাবনাকে তুলে ধরা হয় পাঁচটি থিমভিত্তিক কালেকশনের মাধ্যমে। এগুলো হলো স্মার্ট ক্যাজুয়াল, এথনিক, স্ট্রিটওয়্যার, ইভনিং ওয়্যার এবং ফেসটিভ ওয়্যার। প্রতিটি সংগ্রহে আধুনিক নকশার সঙ্গে ঐতিহ্য, কারুশিল্প ও ব্যক্তিগত অভিব্যক্তির সমন্বয় দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন এসএমইউসিটির উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-এ-আলম। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, বিভাগীয় প্রধান আফরোজা হক ডেইজি, শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই এবং দেশের ফ্যাশন ও পোশাকশিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top