বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলের শান্তিবাড়ি ইকো রিসোর্টের উদ্যোগে গত ২৬ ও ২৭ জুন আয়োজিত হয় জুন ফর গ্রিন কর্মসূচি। এতে বৃক্ষরোপণ, পরিবেশবিষয়ক গোলটেবিল আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রকৃতি অন্বেষণসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকেরা জানান, দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ, স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়ন এবং পরিবেশবান্ধব পর্যটনের প্রসারে কাজ করে আসছে শান্তিবাড়ি ইকো রিসোর্ট। প্রকৃতি, পরিবেশ ও টেকসই জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতেই তাদের এই উদ্যোগ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বৃক্ষবিশেষজ্ঞ আজহারুল ইসলাম খান, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মশহুরুল আমিন, পর্বতারোহী হোমায়েদ ইসহাক মুন, অভিযাত্রী মহুয়া রউফসহ অনেকে।
I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে
