চলচ্চিত্রপ্রেমীদের জন্য প্রায়ই নানা আয়োজন থাকে স্টার সিনেপ্লেক্সে। এরই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ৪টি বাংলা চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয়েছে এই উৎসব। চলচ্চিত্রগুলো হলো বরবাদ, তাণ্ডব, উৎসব ও বনলতা এক্সপ্রেস। ১৯ থেকে ২৫ জুন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের সব শাখায় চলবে এই চলচ্চিত্রগুলো।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ারসহ দেশজুড়ে সব শাখায় দর্শকেরা এই চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন। অগ্রিম টিকিট সরাসরি স্টার সিনেপ্লেক্সের কাউন্টারে এবং অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
I ক্যানভাস অনলাইন
ছবি: স্টার সিনেপ্লেক্সের সৌজন্যে
