আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশের বাজারে আসতে পারে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ২৭ ৫জি। ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর সমৃদ্ধ ফোনটিতে থাকছে ‘অসাম ইন্টেলিজেন্স’-এর একাধিক এআই ফিচার; যেমন মাল্টি-অবজেক্ট সার্কেল টু সার্চ, অবজেক্ট ইরেজার ও রিয়েল-টাইম ভয়েস ট্রান্সলেশন।
এ ছাড়া থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৬ বছরের নিরাপত্তা আপডেট এবং সর্বোচ্চ ৬ প্রজন্মের অ্যান্ড্রয়েড আপডেট সুবিধা। ফোনটি ৬ ও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। তবে দেশের বাজারে এর মূল্য ও আনুষ্ঠানিক উন্মোচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
I ক্যানভাস অনলাইন
ছবি: স্যামসাংয়ের সৌজন্যে
