skip to Main Content

গত বছর অভূতপূর্ব সাড়া এবং প্রশংসার পর হলিডে ইন ঢাকা সিটি সেন্টার আবারও এনেছে তাদের জনপ্রিয় বাংলা-থিমভিত্তিক খাদ্য উৎসব, বাংলার রসনাবিলাস ২.০। বিশেষ বুফে ডিনারটি ৮ থেকে ১২ জুলাই ২০২৬ পর্যন্ত অ্যাটিটিউড রেস্তোরাঁয় অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার দীপঙ্কর দে বলেন, ‘গত বছর বাংলার রসনাবিলাসে সাড়া ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক। আমাদের অনেক অতিথি এটি আবারও ফিরিয়ে আনার অনুরোধ করেছিলেন। বাংলার রসনাবিলাস ২.০-এর মাধ্যমে এমন একটি পরিসর তৈরি করছি, যেখানে পরিবার ও বন্ধুরা খাঁটি গ্রামবাংলার খাবার এবং সংস্কৃতি উপভোগ করতে পারবেন।’

৮ থেকে ১২ জুলাই ২০২৬ পর্যন্ত অ্যাটিটিউড রেস্তোরাঁয় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই আয়োজন উপভোগ করা যাবে। বুফের নিট মূল্য ৭ হাজার ৭৭৭ টাকা, নির্বাচিত ব্যাংক কার্ডে বিশেষ একটি কিনলে তিনটি ফ্রি অফারও রয়েছে।

I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top