skip to Main Content

রাজকীয় স্বাদের এক বিশেষ বুফে আয়োজন ‘দাওয়াত-ই-সুলতান’ এনেছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার। ২০-২৬ সেপ্টেম্বর ২০২৬, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত হোটেলের অ্যাটিটিউড রেস্টুরেন্টে চলবে এই আয়োজন।
ভারতীয় উপমহাদেশ, পারস্য, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের স্বাদের সমন্বয়ে মেনুতে থাকছে ল্যাম্ব উজি আল-মালাকি, নিজামি গোশত দম বিরিয়ানি, দরবারি পট-রোস্টেড কোয়েল, বিফ নিহারি, মুর্গ মুসল্লম-ই-দরবার, আওয়াধি বতখ কোরমা, গ্রিলড চিংড়ি, বিভিন্ন কাবাব ও দুরুম রোল। মিষ্টান্নে থাকছে বাকলাভা, কুনাফা, উম্ম আলি, শাহি টুকরা, ক্ষীর, নবাবি সেমাইসহ নানা আয়োজন।

মূল্য: জনপ্রতি ৮ হাজার ১০০ টাকা নেট। নির্বাচিত ব্যাংকের কার্ডে প্রযোজ্য শর্তে থাকছে একজনের মূল্যে চারজনের বুফে।
সময়: ২০-২৬ সেপ্টেম্বর। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা
স্থান: অ্যাটিটিউড রেস্টুরেন্ট, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার
রিজার্ভেশন: +৮৮ ০১৩২৪৭১৭০২৫-২৬

I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top