চীনের সাংহাইয়ে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে হুয়াওয়ের বার্ষিক প্রযুক্তি আয়োজন হুয়াওয়ে কানেক্ট ২০২৬। এই সম্মেলনে এআই, ডিজিটাল সংযোগ ও প্রযুক্তি খাতে সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতের বুদ্ধিমত্তাসম্পন্ন অবকাঠামো নিয়ে আলোচনা করেন শিল্প খাতের নেতা, প্রযুক্তিবিদ, গ্রাহক ও সহযোগীরা।

অনুষ্ঠানে হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান ও রোটেটিং চেয়ারম্যান ডেভিড ওয়াং এআই কম্পিউটিং ও ডেটা ব্যবস্থাপনার জন্য কয়েকটি নতুন সমাধান উন্মোচন করেন। হুয়াওয়ের মতে, এআইয়ের সম্ভাবনা কাজে লাগাতে নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামো, উন্মুক্ত প্রযুক্তি ইকোসিস্টেম এবং বিভিন্ন শিল্প খাতের মধ্যে সহযোগিতা গুরুত্বপূর্ণ। টেলিযোগাযোগ, আর্থিক সেবা, উৎপাদন, জ্বালানি, পরিবহন, সরকারি সেবা, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহার সম্প্রসারণ নিয়েও সম্মেলনে আলোচনা হয়।
I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে
