এই ঈদে নতুন ফোন কিনতে চাচ্ছেন? ৪০ হাজার টাকা বাজেট হলে একনজরে দেখে নিতে পারেন টেকনো ব্র্যান্ডের এই ফোনগুলো; ফোন কিনলেই সঙ্গে থাকছে ল্যাপটপ ও ইলেকট্রিক বাইকের মতো উপহার জেতার সুযোগ।
টেকনো ক্যামন ৫০
৫০ মেগাপিক্সেলের সনি ওআইএস ক্যামেরা, যা দিয়ে কম আলোতেও দারুণ ছবি তোলা যায়। সঙ্গে আছে ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ফলে ফটোগ্রাফি ও সেলফি—দুই ক্ষেত্রে পাওয়া যায় চমৎকার অভিজ্ঞতা।
ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে ১৪৪ হার্টজ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর এবং ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এ ছাড়া টেকনো এআই ফিচার ও মিলিটারি-গ্রেড টেকসই ডিজাইন ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ফোনটির ৮ জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩৪ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। এবং ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৮ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
বাজেটের মধ্যে সর্বোচ্চ পারফরম্যান্সে এখন বাজারে এবং ব্যবহারকারীদের পছন্দের তালিকায় এগিয়ে আছে ক্যামন ৫০, তবে যাদের বাজেট আরেকটু বেশি এবং আরও উন্নত ক্যামেরা ও পারফরম্যান্স চান, তাদের জন্য রয়েছে টেকনো ক্যামন ৫০ আলট্রা ফাইভ-জি। এতে আছে ৫০ মেগাপিক্সেলের সনি ওআইএস ক্যামেরা, ৩এক্স টেলিফটো লেন্স, এআই ১০০এক্স সুপারজুম এবং ৪ ন্যানোমিটারের ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর। ফোনটির ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪৬ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
পোভা কার্ভ ২ ফাইভ-জি
এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো মাত্র ৭.৪২ মিলিমিটার স্লিম বডির মধ্যে থাকা শক্তিশালী ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে টানা তিন দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এতে রয়েছে ৪৫ ওয়াট সুপার চার্জ ও বাইপাস চার্জ প্রযুক্তি। ফোনটিতে আছে প্রিমিয়াম কার্ভড ডিজাইন, ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৪,৫০০ নিটস ব্রাইটনেস। পাশাপাশি কর্নিং গরিলা গ্লাস ৭আই, আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স এবং ১.৫ মিটার ড্রপ রেজিস্ট্যান্স ফোনটিকে করেছে আরও টেকসই ও নির্ভরযোগ্য। পাশাপাশি রয়েছে পাওয়ারফুল ফাইভ-জি প্রসেসর।
টেকনো পোভা কার্ভ ২ ফাইভ-জি আপাতত বাজারে এসেছে দুটি ভ্যারিয়েন্টে। বেস মডেলে রয়েছে ১২৮ জিবি রম এবং ৮ জিবি র্যাম, যার দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। অন্যদিকে প্রিমিয়াম ভ্যারিয়েন্টে রয়েছে ২৫৬ জিবি রম এবং ৮ জিবি র্যাম। এটি কেনা যাবে ৩৯ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
দুটি ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে একই মানের অসাধারণ ব্যাটারি পারফরম্যান্স, যা এই ডিভাইসের মূল আকর্ষণ। ডুয়াল স্টেরিও স্পিকার ও ডলবি অ্যাটমস প্রযুক্তি এনে দেবে মনোমুগ্ধকর অডিও অভিজ্ঞতা। ফ্রিলিংক ২.০ দীর্ঘ দূরত্বেও নেটওয়ার্ক ছাড়া কানেকটিভিটির সঙ্গে আপোস করে না এবং ফোনটিতে থাকা টাচ ট্রান্সফার ফিচার অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরকে করে তোলে আরও সহজ ও সাবলীল।
অপো এ৬এস প্রো ফোর-জি
স্মার্টফোনটির বিশেষত্ব হচ্ছে, এর ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় চার্জ ছাড়াই ব্যবহার করা যায়। ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফলে দারুণ মানের ছবি ও সেলফি তোলা সম্ভব। পাশাপাশি রয়েছে হেলিও জি১০০ ফোর-জি প্রসেসর।
ফোনটির ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য প্রায় ৩৯ হাজার ৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
ভিভো ভি৬০ লাইট ফোর-জি
ভিভো ভি৬০ লাইট স্মার্টফোনটির ক্যামেরার বিশেষত্ব হচ্ছে, অরা লাইট পোর্ট্রেট ফটোগ্রাফি সিস্টেম দিয়ে রাতের আলোতেও খুব সুন্দর পোর্ট্রেট ছবি তোলা সম্ভব। ফোনটিতে থাকা ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ থাকায় দ্রুত চার্জিং হয়।
ফোনটির ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ৩৪ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

ইনফিনিক্স জিটি ৩০ প্রো
ইনফিনিক্স জিটি ৩০ প্রো স্মার্টফোনটির বিশেষত্ব হচ্ছে, এর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আলটিমেট প্রসেসর ও ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, যা গেমিং ও মাল্টিটাস্কিংয়ে দারুণ অভিজ্ঞতা দেয়। ফোনটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৫ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা ব্যাটারির দিক দিয়ে অন্য মডেলগুলো থেকে কিছুটা পিছিয়ে থাকবে। তবে রেগুলার ইউজে ১ দিন প্লাস ব্যবহার করা সম্ভব এই ফোন।
ফোনটির ১২ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের বাজার মূল্য প্রায় ৩৭ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
রিয়েলমি ১৪ ফাইভ-জি
রিয়েলমি ১৪ স্মার্টফোনটির বিশেষত্ব হচ্ছে এর ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ২০২৬ সালের ম্যাসিভ ব্যাটারি ট্রেন্ডে এই ফোনও কিছুটা পিছিয়ে থাকবে। এ ছাড়া ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ১২ জিবি র্যাম, ফলে ছবি তোলা ও দৈনন্দিন ব্যবহারে পাওয়া যায় মসৃণ পারফরম্যান্স।
ফোনটির ১২ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ৪১ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
ঈদুল আজহা উপলক্ষে টেকনো নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন, যেখানে ক্যামন বা পোভা সিরিজের যেকোনো স্মার্টফোন কিনলেই গ্রাহকেরা ল্যাপটপ ও ইলেকট্রিক বাইকের মতো আকর্ষণীয় মেগা উপহার জেতার সুযোগ পাচ্ছেন। ১ মে থেকে শুরু হওয়া এই অফার চলবে ঈদ পর্যন্ত, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।
I ক্যানভাস অনলাইন
ছবি: টেকনোর সৌজন্যে
