দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ নিয়ে আসছে বহুল প্রতীক্ষিত ‘৭.৭ সুপার সেভিংস সেল’। এই ক্যাম্পেইনে দেশজুড়ে গ্রাহকদের জন্য থাকছে মূল্যছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ। ৬ জুলাই রাত ৮টা থেকে ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এ সময়জুড়ে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন মৌসুমের অন্যতম সেরা সব অফার।
বর্ষা মৌসুম সামনে রেখে সাজানো এই মেগা ক্যাম্পেইনে থাকছে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড়, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ এবং হট ডিলসে সর্বোচ্চ ৭০ শতাংশ ছাড়। এ ছাড়া সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট, নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি এবং সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ১০ শতাংশ ছাড়ের বিশেষ ডিসকাউন্ট ভাউচার থাকায় ইলেকট্রনিকস, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি, লাইফস্টাইলসহ সব ক্যাটাগরিতে কেনাকাটা হবে আরও সহজ ও সাশ্রয়ী।
I ক্যানভাস অনলাইন
ছবি: দারাজের সৌজন্যে
