উন্মোচিত হলো গোলাপের পূর্ণ জিনগত কাঠামো। ফ্রান্সের লিও শহরে সফল এই গবেষণায় যুক্ত ছিলেন ৪০ জন ফরাসি, জার্মান, চীনা ও ব্রিটিশ বিজ্ঞানী। নেতৃত্ব দেন ফরাসি লেখক ও গবেষণা পরিচালক মোহাম্মেদ বেনদাহমানে। এই গবেষণায় জানা গেছে, কোন জিন গোলাপের গন্ধ, রঙ তৈরি করে। কোন জিনের সাহায্যে এই ফুলের স্থায়িত্ব বাড়ে। মোহাম্মেদ বেনদাহমানে বলেন, আট বছর গবেষণার পর তাঁরা এ তথ্য খুঁজে পেয়েছেন। এ ছাড়া গবেষকেরা বলছেন, আগামীতে নতুন রঙ এবং সুগন্ধিযুক্ত গোলাপ চাষ করা যাবে। সেসব গোলাপে পোকা থাকবে না। ফুলদানিতে আরও বেশি দিন তাজা থাকবে। গবেষণাকে কেন্দ্র করে লং আইসল্যান্ডে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির প্ল্যান্ট বায়োলজিস্ট ও প্রফেসর রব মার্টিনসেন বলেন, ‘এটি গোলাপ বংশগতির একটি বিশাল উন্নতি।’
Related Projects
ক্যানসারের কাছে হার মানলেন লুই ভিতোঁর আর্টিস্টিক ডিরেক্টর ভার্জিল আবলো
- November 29, 2021
বিশ্বখ্যাত ফ্যাশন কোম্পানি লুই ভিতোঁর…
রিজেন্সিতে হ্যালোইন
- October 27, 2024
ভূতপ্রেমীদের জন্য ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৪-- এই দুদিন সন্ধ্যা থেকে রাত অবধি চলবে 'হ্যালোইন নাইট পার্টি অন দ্য স্কাইলাইন'
শিক্ষার্থীদের সুযোগ অস্ট্রেলিয়ায়
- November 20, 2023
এই সেমিনার একটি ইউনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যার মাধ্যমে ইনভিক্টা টেকনিক্যাল কলেজের প্রতিনিধিরা সরাসরি প্রত্যেক শিক্ষার্থী ও অ্যাজেন্টদের সঙ্গে কমিউনিকেট করে তাদের সব ধরনের তথ্য দিয়ে সাহায্য করেছে

