উন্মোচিত হলো গোলাপের পূর্ণ জিনগত কাঠামো। ফ্রান্সের লিও শহরে সফল এই গবেষণায় যুক্ত ছিলেন ৪০ জন ফরাসি, জার্মান, চীনা ও ব্রিটিশ বিজ্ঞানী। নেতৃত্ব দেন ফরাসি লেখক ও গবেষণা পরিচালক মোহাম্মেদ বেনদাহমানে। এই গবেষণায় জানা গেছে, কোন জিন গোলাপের গন্ধ, রঙ তৈরি করে। কোন জিনের সাহায্যে এই ফুলের স্থায়িত্ব বাড়ে। মোহাম্মেদ বেনদাহমানে বলেন, আট বছর গবেষণার পর তাঁরা এ তথ্য খুঁজে পেয়েছেন। এ ছাড়া গবেষকেরা বলছেন, আগামীতে নতুন রঙ এবং সুগন্ধিযুক্ত গোলাপ চাষ করা যাবে। সেসব গোলাপে পোকা থাকবে না। ফুলদানিতে আরও বেশি দিন তাজা থাকবে। গবেষণাকে কেন্দ্র করে লং আইসল্যান্ডে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির প্ল্যান্ট বায়োলজিস্ট ও প্রফেসর রব মার্টিনসেন বলেন, ‘এটি গোলাপ বংশগতির একটি বিশাল উন্নতি।’
Related Projects
তিন দশকে ‘রঙ বাংলাদেশ’
- January 8, 2024
'ভবিষ্যতেও দেশজ উপকরণ, উজ্জ্বল রং আর বিষয়ভিত্তিক নকশা বিন্যাসের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে পোশাকে ধরে রাখায় চেষ্টায় ত্রুটি থাকবে না'
বাংলাদেশে উন্মোচিত হলো গেম মাস্টার–রিয়েলমি নারজো ২০
- December 28, 2020
গ্র্যান্ড অনলাইন ইভেন্টের মধ্য দিয়ে…
সাকিরার বিউটি সিক্রেট
- April 13, 2024
বয়স পঞ্চাশের আশপাশে; তবু গানের পাশাপাশি সৌন্দর্যের জাদুতে সারা দুনিয়ায় বুঁদ করে রেখেছেন অগুনতি অনুরাগীকে

