যারা ওজন কমাতে চান, তাদের একটা বড় অংশ আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করে চিনি বা গুড়ের বিকল্প হিসেবে। কিন্তু সমীক্ষায় দেখা গেছে, এতে হিতে বিপরীতটাই বেশি। মুটিয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে এতে। ডায়েট ড্রিঙ্ক আর রেস্তোরাঁ বা কফি শপে চা-কফির সঙ্গে দেওয়া ছোট ছোট স্যাশেতে যে সুইটনার থাকে, তা থেকে ডায়াবেটিসও হতে পারে। অ্যাসপারটেম, সুক্রালোজ বা স্যাকারিন- সব ক্ষেত্রেই ব্যাপারটা মোটামুটি এক। ইসরায়েলের ওয়েইজমান ইনস্টিটিউট অব সায়েন্স অন্তত ৪০০ স্বেচ্ছাসেবকের ওপর গবেষণা করে সিদ্ধান্তে এসেছে যে, কৃত্রিম সুইটনার ওজন বাড়ায়, বাড়ায় গ্লুকোজ ইনটলারেন্স। ফলে রক্তে স্বাভাবিকের তুলনায় বাড়ে চিনির মাত্রা। যারা কৃত্রিম মিষ্টি দেওয়া খাবারে অনভ্যস্ত, তারাও টানা চার দিন এগুলো খেলে গ্লুকোজ গ্রহণে অক্ষম হয়ে পড়েন।
Related Projects
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা বাংলালিংকের
- January 11, 2026
মোবাইল সিগন্যাল দুর্বল হলে ভিও ওয়াই-ফাই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যমান ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে কল রুট করবে

