এবারের ঈদের আয়োজনে পোশাক ব্র্যান্ড কে-ক্র্যাফটে থাকছে বিভিন্ন ফ্যাব্রিকের সমন্বয়। তাতে শাড়ি, সালোয়ার কামিজ, লং কুর্তি, রেগুলার কুর্তি, টি-শার্ট, টপস-স্কাট, পাঞ্জাবি ও শার্ট- সবই থাকছে। বরাবরের মতো থাকবে যুগল ও ফ্যামিলি পোশাক। ফ্যাব্রিকে থাকছে হ্যান্ডলুম কটন, ভয়েল, লিনেন, টু-টোন কটন, এন্ডি কটন, ডবি ডিজাইন কটন, হাফ সিল্ক, কোটা মসলিন, জ্যাকার্ড, জর্জেট ইত্যাদি। মোটিফের মধ্যে স্থান পাচ্ছে ক্রিট, আফ্রিকান, কালামকরি, এথনিক, ইসলামিক, জ্যামিতিক, জামদানি, ফ্লোরাল, টেক্সটাইল টেক্সচার। লেয়ারড স্টাইলের মধ্যে পাওয়া যাচ্ছে কামিজ ও কুর্তি, ড্রপ-স্লিপ ও কোল্ড স্লিপ, এ-লাইন কামিজ ও কুর্তি, আনারকলি স্টাইল, ইন্দো-ওয়েস্টার্ন স্টাইল এবং ক্ল্যাসিক কামিজ প্যাটার্ন। নেক লাইন, হেম-স্লিভেও বৈচিত্র্য আনা হয়েছে। কে-ক্র্যাফট এবার এনেছে বিভিন্ন রঙের সমাহার। উল্লেখযোগ্য কয়েকটি রঙ বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। যেমন কালো, সবুজ, ফিরোজা, বেগুনি, ব্রিক-রেড, লাইট ব্লু, কফি, অ্যাশ, বিস্কিট, সাদা, লাইট আকাশি, পেস্ট-বারগেন্ডি ইত্যাদি। পোশাকের এসব আয়োজন কে-ক্র্যাফটের প্রতিটি শোরুম ও অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে।
Related Projects
২০২৪ সালের প্রথম প্রান্তিকে বৈশ্বিক মার্কেট শেয়ারে ইনফিনিক্সের প্রবৃদ্ধি
- July 2, 2024
তরুণদের প্রিয় ট্রেন্ডি প্রযুক্তি ব্র্যান্ড…
স্যামসাং মোবাইলে সর্বোচ্চ ৯৬ হাজার টাকা ক্যাশব্যাক
- May 24, 2025
‘দ্য গ্র্যান্ড ইনভাইট’ ক্যাম্পেইনে আরও থাকছে টিভি, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, এমনকি নতুন মোটরসাইকেল জেতার সম্ভাবনা
নতুন মিস ইন্টারন্যাশনাল ভিয়েতনামী রূপসী থুই
- November 13, 2024
'ভিয়েতনাম ও দুনিয়াজুড়ে থাকা নিজের দর্শক ও অনুরাগীদের কাছ থেকে এত ভালোবাসা ও সমর্থন পাওয়ার আমি যোগ্য, অবশেষে আমার সেটি প্রমাণের সুযোগ এলো।’

