skip to Main Content
কে ক্র্যাফট ঈদ কালেকশন

ঈদ সামনে রেখে শিশু থেকে শুরু করে সকল বয়সী ক্রেতা, শুভানুধ্যায়ীদের জন্য কে ক্র্যাফট ইতিমধ্যে পোশাকের বিশেষ সংগ্রহ বাজারে এনেছে। ঐতিহ্যের ছোঁয়া ও আধুনিক শৈলীর সম্মিলনের এই আয়োজন ঈদের উৎসবকে করে তুলবে আরও সমৃদ্ধ ও স্মরণীয়, এমনটাই বিশ্বাস ব্র্যান্ড সংশ্লিষ্টদের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মোটিফের সঙ্গে মিলিয়ে নির্বাচিত নানা রঙের ফ্যাব্রিক এবং সুচারু স্টাইলিংয়ের সমন্বয় কে ক্র্যাফটের এবারের ঈদ কালেকশন আরও আকর্ষণীয় ও সময়োপযোগী। ঈদের সকাল, বিকেল ও সন্ধ্যার ভিন্ন ভিন্ন মুহূর্তের জন্য ক্যাজুয়াল থেকে শুরু করে এক্সক্লুসিভ– সব ধরনের কাঙ্ক্ষিত পোশাকই স্থান পেয়েছে এই সংগ্রহে।

লং এবং সেমি লং প্যাটার্ন, ইয়কে পরিমিত কম্পোজিশন, ট্র্যাডিশনালের পাশাপাশি ফিউশনধর্মী, বোটমওয়্যারের কাটে ভিন্নতা, এপ্লিকের ব্যবহার ইত্যাদি বৈশিষ্ট্য নিয়ে আয়োজনে রয়েছে সালোয়ার-কামিজ, লং-কুর্তি, শর্ট কুর্তি, টপস, টিউনিক, প্যান্টসহ টপস, টপস-স্কার্ট।

নানা পোশাকের প্রতি আকর্ষণ বা পছন্দ থাকলেও শাড়ির আবেদন কিন্তু একটুও কমেনি; তাই রয়েছে বৈচিত্র্যপূর্ণ শাড়ি সংগ্রহ। ছেলেদের জন্য রয়েছে রেগুলার, কাট বেইজড ও ফিটেড পাঞ্জাবি। এ ছাড়াও পাওয়া যাবে রেগুলার ফিটেড ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও টি শার্ট।

কন্যা শিশুদের জন্য উৎসবভিত্তিক পোশাকে থাকছে সালোয়ার-কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট, টপ সেট, স্কার্ট। ছেলে শিশুদের জন্য নানা রঙের পাঞ্জাবি, হাফহাতা শার্ট, ফতুয়া এবং টি শার্ট। শিশুদের পোশাকে প্যাটার্ন, ফ্যাব্রিক এবং রঙের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্যাটার্নে ভিন্নতা এবং রঙে উৎসবের আমেজ বহন করবে। ছোট মেয়েরা, বোন অথবা মায়ের সঙ্গে মিলিয়ে পরার জন্য সালোয়ার-কামিজ, কুর্তি এবং বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি ও শার্ট থাকবে বরাবরের মতো। এ ছাড়া যুগলদের জন্য থাকবে বিশেষ পোশাক।

কাঁথা স্টিচ, মুগল, ট্র্যাডিশনাল,কাশ্মীরি, ইজনিক, ফ্লোরাল, ট্রাইবাল, জামদানি, টার্কিশ আর্ট, ইসলামিক, ইজিপশিয়ান, গ্রিক, ওরিয়েন্টাল, বিউটি অব রাগস, মিক্সড মোটিফের অনুপ্রেরণায় করা হয়েছে এবারের বিভিন্ন সিরিজসহ অন্যান্য পোশাক।

মোটিফ ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।

পরিবেশ ও আবহাওয়ার পাশাপাশি আরামদায়ক বিষয়টি মাথায় রেখে ফ্যাব্রিক হিসেবে নেওয়া হয়েছে কটন, ডিজাইন্ড কটন, স্ল্যাব কটন, হ্যান্ডলুম কটন, লিনেন, জর্জেট, সিল্ক, জয়শ্রী সিল্ক, হাফ সিল্ক, মম সিল্ক, সাটিন ও অরগাঞ্জা।

রং হিসেবে বেছে নেওয়া হয়েছে মেরুন, রেড, কপার, ক্রিমসন রেড,সিলভার, ব্রাউন, পিচ, পিঙ্ক, কোরাল পিঙ্ক, পার্ল হোয়াইট, টেন, পার্ল, ওক ব্রাউন, ব্ল্যাক, নেভি, হোয়াইট, অলিভ গ্রিন, মাস্টারড, অ্যাকুয়া, স্কাইস প্রভৃতি।

শাড়ির মূল্যসীমা ২০০০-৮০০০ টাকা, তাঁতের শাড়ি ১০০০-৩৫০০ টাকা, সালোয়ার-কামিজ ৩০০০-৮০০০ টাকা, কুর্তি বা টপস ১৫০০-৪০০০ টাকা; ছেলেদের পাঞ্জাবি ১২০০-৪৫০০ টাকা, ক্যাজুয়াল শার্ট ১৫০০-৩০০০ টাকা; কন্যাশিশুদের সালোয়ার-কামিজ ২০০০-৩৫০০ টাকা, টপস বা ফ্রক ৯০০-২৫০০ টাকা, লেহেঙ্গা সেট ১৮০০-৩৫০০ টাকা এবং ছেলে শিশুদের পাঞ্জাবি ৭০০-২২০০ টাকা, শার্ট ৬০০-১২০০ টাকা।

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজনের পোশাক কেনা যাবে সাশ্রয়ী মূল্যে। এ ছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: কে ক্র্যাফট-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top