পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশি লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর নতুন ঈদ কালেকশন উন্মোচন করেছে। আধুনিক নকশা, আরামদায়ক ফ্যাব্রিক ও বৈচিত্র্যময় ডিজাইনের সমন্বয়ে পুরো পরিবারের জন্য এই আয়োজন সাজানো হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নারীদের জন্য রয়েছে এনআর জ্যাকার্ড, চিকনকারি ও ব্লেন্ডেড ফ্যাব্রিকে তৈরি থ্রি-পিস, গাউন, স্ট্রেট কাট, টু-পিস, কুর্তি ও টপস। রঙে প্যাস্টেল টোনের পাশাপাশি টিল, বেইজ, গোল্ডেন, হালকা বেগুনি, পিচ পিংক, ব্রিক, লেমন, ধূসর ও লাল স্থান পেয়েছে। এ ছাড়াও রয়েছে সাদা-কালো চিকনকারি ও কটন কালেকশন। বটম হিসেবে রয়েছে ডেনিম, প্লাজো, শারারা ও লেগিংস। কিছু থ্রি-পিসের সঙ্গে রয়েছে ম্যাচিং পার্স।

কন্যাশিশুদের জন্য স্পটলাইট কালেকশন, থ্রি-পিস, টু-পিস, গাউন ও কুর্তিতে এনআর জ্যাকার্ড ও অর্গানজা ফ্যাব্রিক ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও রয়েছে মা-মেয়ের ম্যাচিং সেট।
ছেলেশিশুদের জন্য রয়েছে স্পটলাইট কালেকশন, প্রিমিয়াম পাঞ্জাবি, ফ্যামিলি সেট এবং বাবা-ছেলে ও ভাই-ভাই ম্যাচিং কালেকশন। ফিউশন পাঞ্জাবিতে প্রিন্ট ও এমব্রয়ডারি যুক্ত হয়েছে। পাশাপাশি টি-শার্ট সেট (স্মার্ফ কালেকশন), পোলো টি-শার্ট ও অর্নামেন্টেড ক্লাসিক পাঞ্জাবিও রয়েছে।

পুরুষদের জন্য রয়েছে ক্ল্যাসিক পাঞ্জাবি সেট, টপ-বটম সেট, কাবলি সেট, প্রিমিয়াম জ্যাকার্ড পাঞ্জাবি, ফ্যাশন পাঞ্জাবি এবং প্রিন্ট ও এমব্রয়ডারি পাঞ্জাবি। লুম জ্যাকার্ড ও গ্রিড ফ্যাব্রিকের পাঞ্জাবি এবং ওয়েস্টকোট, পাঞ্জাবি ও পায়জামার সমন্বয়ে থ্রি-পিস পাঞ্জাবি সেট রয়েছে। স্পটলাইট কালেকশনে রয়েছে প্রিমিয়াম পাঞ্জাবি স্যুট।

এ ছাড়াও স্মার্ট ক্যাজুয়াল শার্ট, জার্সি পোলো, টি-শার্ট, ট্যাংক টপ, ফরমাল শার্ট ও ডেনিম রয়েছে। ফ্যাশন এক্সপ্রেস লাইনে টাক্সিডো ও প্লিটেড ফরমাল শার্ট যুক্ত হয়েছে। স্মার্ট ক্যাজুয়াল ও বিজনেস ফরমালে চেক, স্ট্রাইপ ও ডবি প্যাটার্ন রয়েছে। ডেনিম কালেকশনে ব্যাগি প্যান্ট, এক্স-ফিট ও বিভিন্ন ওয়াশ অন্তর্ভুক্ত। এ ছাড়াও ওয়্যাক্স ডাই ও স্ক্রিন প্রিন্টে এথনিক শার্ট রয়েছে।

পোশাকের পাশাপাশি রয়েছে কমফোর্ট ওয়্যার, হোম এসেনশিয়ালস, জুতা, ব্যাগ, বেল্ট ও ইনার গার্মেন্টস, যা পুরো পরিবারকে ঈদের জন্য প্রস্তুত করবে।
সেইলরের ঈদ কালেকশন দেশব্যাপী সব আউটলেট এবং অনলাইনে পাওয়া যাচ্ছে।
- ক্যানভাস অনলাইন
ছবি: সেইলর-এর সৌজন্যে

