রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে ২৭-২৮ ফেব্রুয়ারি ২০২৬, অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বিশেষ লাইফস্টাইল ইভেন্ট ‘লুমিয়ের’। সাহরী পর্যন্ত চলা এই আয়োজন রমজানের আমেজে ফ্যাশন, গয়না, সংস্কৃতি ও খাবারের এক অনন্য সমন্বয় তুলে ধরে।

ইভেন্টে অংশ নেয় শীর্ষস্থানীয় ডিজাইনার ও বুটিক ব্র্যান্ড কাইরা, নাজিয়া বেগ স্টুডিও, জুরহেম, মারাভ প্রভৃতি। সেখানে ঐতিহ্য ও আধুনিক নকশার মেলবন্ধন দেখা যায়। গয়নার ক্ষেত্রে হাউস অব বেঙ্গল আকর্ষণ কেড়েছে তাদের নান্দনিক ও ঐতিহ্যনির্ভর কালেকশনের মাধ্যমে। এ ছাড়া ছিল আরও অনেক জুয়েলারি ব্র্যান্ড।

লাইফস্টাইল ও এন্টারটেইনমেন্ট সেগমেন্টের পাশাপাশি ছিল সাহরী ও ইফতারের জন্য বিশেষ ফুড স্টল, যা দর্শনার্থীদের জন্য আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও পারিবারিক। ইভেন্টটির মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি স্টার এবং সার্বিক ব্যবস্থাপনায় ফুল সার্কেল।

সংশ্লিষ্টদের দাবি, লুমিয়ের শুধু একটি প্রদর্শনী নয়, বরং রমজানের আলোয় উদযাপিত এক সৃজনশীল মিলনমেলা, যেখানে ফ্যাশন, ঐতিহ্য ও রুচির ছোঁয়ায় শহরের সামাজিক পরিসর প্রাণবন্ত হয়ে ওঠে।
- চাঁদনী/ ক্যানভাস অনলাইন

