দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড ইল্লিয়ীন বরিশালে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন মাল্টি-ব্র্যান্ড স্টোর চালু করেছে। ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ২০২৬ পর্যন্ত পাঁচ দিনব্যাপী গ্র্যান্ড ওপেনিং আয়োজনের মাধ্যমে এই স্টোর উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নতুন এই মাল্টি-ব্র্যান্ড স্টোর বরিশালের ক্রেতাদের জন্য একটি আধুনিক ও প্রিমিয়াম শপিং গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখানে ইল্লিয়ীনের সিগনেচার সংগ্রহের আওতায় পুরুষ, নারী ও শিশুদের পোশাক, জুতা, সুগন্ধি ও ফ্যাশন অ্যাকসেসরিজের বিস্তৃত সমাহার পাওয়া যাবে। স্টোরটি আধুনিক ডিজাইন, আরামদায়ক পরিবেশ এবং গ্রাহককেন্দ্রিক সেবার প্রতিফলন হিসেবে মানসম্মত রিটেইল স্পেস হিসেবে সাজানো হয়েছে।
উদ্বোধনী আয়োজনে আমন্ত্রিত অতিথি, ফ্যাশনপ্রেমী ও ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন। তারা স্টোরটির পরিশীলিত পরিবেশ ও বাছাইকৃত কালেকশন সরাসরি উপভোগ করেন।
ব্র্যান্ডটির সেলস অপারেশনস ম্যানেজার শাহিন আলম বলেন, ‘বরিশালে প্রিমিয়াম রিটেইল অভিজ্ঞতাকে নতুনভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য। এই নতুন মাল্টি-ব্র্যান্ড স্টোর ও গ্র্যান্ড ওপেনিং আয়োজনের মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে এবং ইল্লিয়ীন যে মান, সেবা ও ইন-স্টোর অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়, তার সর্বোচ্চ বাস্তবায়ন নিশ্চিত করতে চাই।’
- ক্যানভাস অনলাইন
ছবি: ইল্লিয়ীন-এর সৌজন্যে

