skip to Main Content
রিভোর ‘ঈদ ডাবল ধামাকা’

বিশ্বখ্যাত ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো নিয়ে এসেছে আকর্ষণীয় ক্যাম্পেইন ‘ঈদ ডাবল ধামাকা অফার’। ১৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন ঈদ পর্যন্ত চলবে। এরই মধ্যে অনেক ক্রেতা সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি রিভো ই-বাইক জিতে নিয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ঈদকে আরও আনন্দময় করে তুলতে রিভো চালু করেছে এই ক্যাম্পেইন । যেকোনো রিভো ই-বাইক কিনলেই ক্রেতারা নিশ্চিত ক্যাশব্যাক পাচ্ছেন, যার পরিমাণ সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত। পাশাপাশি রয়েছে ফ্রি রিভো ই-বাইক জেতার সুযোগ এবং আরও অনেক আকর্ষণীয় পুরস্কার।

রিভো বিশ্বাস করে, টেকসই এবং পরিবেশবান্ধব যাতায়াতের বিকল্প হিসেবে ইলেকট্রিক মোটরসাইকেল ভবিষ্যতের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই আকর্ষণীয় অফার ও পুরস্কারের মাধ্যমে আরও বেশি মানুষকে ইলেকট্রিক যানের প্রতি আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ।

ঈদ ডাবল ধামাকা ক্যাম্পেইন এখন দেশের সব রিভো শোরুমে চালু রয়েছে। যারা নতুন ই-বাইক কেনার পরিকল্পনা করছেন, তারা তাদের নিকটস্থ রিভো শোরুমে গিয়ে এই অফারের সুবিধা নিতে পারেন। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন:
www.revoo-ev.com.bd এবং রিভো বাংলাদেশের ফেসবুক পেজ: https://www.facebook.com/revoo.bd

  • ক্যানভাস অনলাইন
    ছবি: রিভো বাংলাদেশ-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top