skip to Main Content

সম্পাদকীয়

শুভ নববর্ষ।
পয়লা বৈশাখ বাঙালির জীবনে বর্ণিল ও আনন্দময় এক উপলক্ষ। বৈশাখী উৎসব থেকে প্রেরণা মেলে নতুনভাবে সবকিছু শুরু করার। জীবনে আলো আসার সম্ভাবনা তৈরি হয়। আর কে না জানে, আলোই পথ দেখায় মানুষকে; তা আক্ষরিক ও রূপক—উভয় অর্থেই। তাই আলোকে আলিঙ্গন করার আহ্বান জানানো হলো ক্যানভাসের এবারের কভারস্টোরিতে। এই আলোর সদ্ব্যবহার নিশ্চিত করতে মন ভালো থাকার বিকল্প নেই। তাই মনের যত্নের ওপর আলোকপাত করা হলো এডিটর’স কলামে। লাইফস্টাইল সেগমেন্টে আরও জায়গা পেল নিয়মিত বিভাগগুলো।
গ্রীষ্মের এই সময়ে ট্রেন্ডি এবং যথোপযুক্ত পোশাক নির্বাচনের উদাহরণ ও কৌশল হাজির করা হলো ফ্যাশন সেগমেন্টে। আরও রইল বাঙালির জীবনে পোশাক-পরিচ্ছদে ম্যাক্সিমালিজমের সুদীর্ঘকালের উপস্থিতি, আবহাওয়া আর ট্রেন্ডের দ্বৈরথ, চুড়ির নতুন ব্যবহার পদ্ধতি অনুসন্ধান ইত্যাদি।
দুনিয়াজুড়ে কোরিয়ান স্কিন কেয়ারের গ্রহণযোগ্যতা এখন সুদূরপ্রসারী। অথচ বাঙালির নিজস্ব ত্বকযত্ন তত্ত্বও বেশ ঐতিহ্যবাহী। এ দুয়ের মধ্যে মিল-অমিল খোঁজা হলো বিউটি সেগমেন্টে। আরও রয়েছে রাজস্থানি নেইল আর্ট, কুল টোনড লিপস, টার্কিশ বিয়ার্ডসহ বিভিন্ন বিষয়ে সময়োপযোগী আলোকপাত।
বাঙালির রন্ধনশৈলীর সঙ্গে ফোড়ন বা বাগাড় দেওয়ার বিষয়টি ওতপ্রোত। এর যোগে বৈচিত্র্যময় পাঁচ পদের খাবারের রেসিপি রইল ফুড সেগমেন্টের শুরুতে। এ ছাড়া থাকছে শাকান্ন সমাচার, ভলিউম ডায়েট সম্পর্কে পুষ্টিবিদের পরামর্শসহ নিয়মিত সব বিভাগ।

নতুন বছর ভালো কাটুক সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top