পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। দিনটিকে আরও আনন্দময় করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে অতিথিদের জন্য থাকবে নানান আয়োজন। সঙ্গে সুস্বাদু বাঙালি খাবারের সঙ্গে বর্ণিল বৈশাখী উৎসবের আয়োজন ও বৈশাখী মেলা।
সকাল থেকে অতিথিদের জন্য দিনটি শুরু হবে বিভিন্ন বাঙালিয়ানা ও ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে। এরপর পর্যায়ক্রমে আয়োজনে থাকবে সকাল ১০টা থেকে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফেস পেইন্ট, মেহেদি উৎসব ও বাউলগানের আসর। স্পেশাল মূল্য ৫ হাজার ৫৫৫ টাকা। এতে থাকছে দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত বৈশাখী পান্তা ইলিশ, ভর্তা ও মিষ্টান্ন, দেশীয় ঐতিহ্যবাহী বাঙালি এবং আন্তর্জাতিক মুখরোচক খাবারে সাজানো লাঞ্চ বুফে।
একই সঙ্গে চলবে জাঁকজমক জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী গান ও নৃত্য আয়োজন। গানের আয়োজন চলবে রাত ৯টা পর্যন্ত। সঙ্গে বাঙালিয়ানা বুফে ডিনার একই মূল্যে থাকছে। বাড়তি আকর্ষণে থাকছে সিলেক্টেড কার্ড, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার, ফ্যান অব ঢাকা রিজেন্সি গ্রুপ মেম্বারদের জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। আবার চারজন মাত্র ১১ হাজার ১১১ টাকায় বুফে ডিনার উপভোগ করতে পারবেন! দিনভর চলবে হাতের মেহেদি, চুরির মেলা, লালনসংগীত, পুঁথি গানের আসর, ফুচকা ও চটপটি স্টল এবং রঙিন ফটো বুথ, বেলুন শুটার, হাওয়াই মিঠাই , বায়োস্কোপ ইত্যাদি; যা অতিথিদের জন্য তৈরি করবে স্মরণীয় মুহূর্ত।
এই আয়োজন শুধু আনন্দ বিনোদনের জন্য নয়, বরং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে স্মরণ করার প্রয়াস।
বিস্তারিত জানতে কল করুন ০১৭১৩৩৩২৬৬১
I ক্যানভাস অনলাইন
