skip to Main Content

ব্যস্ত এই জীবনে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে এক নতুন অভ্যাস, নিজের সঙ্গে সময় কাটানো, বা ‘সোলো টাইম’। আগে যেখানে একা ক্যাফেতে বসা বা একা কোথাও যাওয়া অনেকের কাছে অস্বস্তিকর ছিল, এখন তা হয়ে উঠছে স্বাচ্ছন্দ্য।

শহরের বিভিন্ন ক্যাফে, বইয়ের দোকান কিংবা পার্কে দেখা যায়, অনেকে একা বসে কাজ করছেন, বই পড়ছেন কিংবা নিঃশব্দে সময় উপভোগ করছেন; বিশেষ করে তরুণদের মধ্যে এই প্রবণতা বাড়ছে, যেখানে একাকিত্বকে আর নিঃসঙ্গতা হিসেবে দেখা হচ্ছে না; বরং এটি হয়ে উঠছে নিজের সঙ্গে সংযোগের একটি উপায়। বিশেষজ্ঞদের মতে, দ্রুতগতির এই শহুরে জীবনে মানসিক চাপ ও অতিরিক্ত সামাজিক ব্যস্ততার মধ্যে ‘সোলো টাইম’ মানুষকে নিজের ভেতরে ফিরে যাওয়ার সুযোগ দেয়। এটি সৃজনশীলতা বাড়ায়, মানসিক স্বস্তি আনে এবং ব্যক্তিগত পরিচয়কে আরও স্পষ্ট করে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন ‘সেলফ ডেট’ কিংবা ‘মি টাইম’-এর মতো ট্রেন্ড জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকে নিজেদের এই একান্ত মুহূর্তগুলোকে নান্দনিকভাবে তুলে ধরছেন, যা অন্যদেরও অনুপ্রাণিত করছে।
শহরের কোলাহলের মাঝেও এই নীরব সময় যেন এক প্রশান্তি। যেখানে কেউ নেই, তবু নিজেই নিজের সঙ্গী।

I ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top