বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের অন্যতম এফএমসিজি প্রতিষ্ঠান রিমার্ক এইচবি তাদের গুলশানের করপোরেট অফিসে বর্ণিল সাজসজ্জা, ঐতিহ্যবাহী খাবার এবং প্রাণবন্ত অংশগ্রহণের মধ্যে পয়লা বৈশাখ উদ্যাপন করেছে। অনুষ্ঠানে রিমার্ক এইচবির ম্যানেজিং ডিরেক্টর নাজমুল আলম, সিইও মোহাম্মদ আলমগীর আলম সরকারসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নাজমুল আলম বলেন, ‘পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এই আয়োজনের মাধ্যমে আমরা শুধু উৎসবই উদ্যাপন করি না, বরং আমাদের টিমের মধ্যে ঐক্য, আনন্দ এবং একসঙ্গে কাজ করার শক্তিকে আরও দৃঢ় করি। আমরা বিশ্বাস করি, এমন উদ্যাপন কর্মীদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে, যা আমাদের সামগ্রিক কর্মপরিবেশকে সমৃদ্ধ করে।’

রিমার্ক এইচবি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক মানের পণ্য নিশ্চিতসহ বাংলাদেশে নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে কাজ করছে। কোম্পানিটির জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে লিলি, নিওর, ম্যাক্স বিউ, লিটল ওয়ান, অরিকস ও টাইলকস, সিওডিল।
I ক্যানভাস অনলাইন
