১৭ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে আমেরিকান অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘দ্য মমি’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও রিলিজ হয়েছে সিনেমাটি। দ্য মমি ফ্র্যাঞ্চাইজির এই নতুন সংস্করণ পুরোনো অ্যাডভেঞ্চারধর্মী ‘মমি’ ছবিগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। এটি আর রেটেড বডি-হরর সিনেমা, যেখানে অত্যন্ত ভীতিজনক ও নৃশংস দৃশ্য রয়েছে। লি ক্রোনিন পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন জ্যাক রেনর, লাইয়া কস্তা, মে ক্যালামাউই, নাটালি গ্রেস, ভেরোনিকা ফ্যালকন প্রমুখ।

মুক্তি পাওয়ার আগে ছবিটি দর্শক ও সমালোচকদের মধ্যে আগ্রহ এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল; বিশেষ করে প্রাথমিক প্রতিক্রিয়াগুলো বেশ শক্তিশালী। গল্পটা আগের মমি সিনেমার মতো অ্যাডভেঞ্চার না হয়ে পারিবারিক ট্র্যাজেডি ও হরর হওয়ায় দর্শক কৌতূহলী। অনেকে এটিকে ২০২৬ সালের ভয়ংকর সিনেমাগুলোর একটি বলছেন।
I ক্যানভাস অনলাইন
