বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে ১৮ এপ্রিল রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে স্বপ্নের পরিবেশনায়, সিঙ্গার ও বাটার সঞ্চালনায় এবং কনকা ও গ্রির (ইলেকট্রো মার্ট লিমিটেড) সহযোগিতায় বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬-এর অষ্টম আয়োজন। এবারের কংগ্রেসের প্রতিপাদ্য ছিল ‘ট্রান্সফর্মিং রিটেইল থ্রু নলেজ।‘

দিনব্যাপী এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় রিটেইলারসহ বিভিন্ন খাতের কর্তাব্যক্তিরা অংশ নেন। উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহবুব বলেন, ‘বাংলাদেশের রিটেইল খাত যত বিস্তৃত ও জটিল হচ্ছে, ততই তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা বাড়ছে। এ ধরনের প্ল্যাটফর্ম শিল্পসংশ্লিষ্টদের একত্র করে এবং সম্মিলিতভাবে একটি টেকসই ও ভবিষ্যৎমুখী রিটেইল ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়তা করে।‘

স্বপ্নের পরিবেশনায়, সিঙ্গার ও বাটার সঞ্চালনায় এবং কনকা ও গ্রির (ইলেকট্রো মার্ট লিমিটেড) সহযোগিতায় আয়োজিত বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬-এর সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ); নলেজ পার্টনার হিসেবে মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ; অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার হিসেবে টার্কিশ এয়ারলাইনস; হসপিটালিটি পার্টনার হিসেবে র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এবং পিআর পার্টনার হিসেবে ব্যাকপেজ পিআর যুক্ত ছিল। বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে।
I ক্যানভাস অনলাইন
