ব্যস্ত দিনের মাঝে যারা দুপুরের খাবারে সতেজতা, দ্রুত পরিবেশন এবং রসনাবিলাসের এক অনন্য মেলবন্ধন খুঁজছেন, তাদের জন্য সিক্স সিজনস হোটেল নিয়ে এসেছে ‘বাংকা এক্সপ্রেস লাঞ্চ’। হোটেলের ১৩ তলায় ওরিয়েন্টাল রেস্টুরেন্ট ‘বাংকা’তে উপভোগ করা যাবে আনলিমিটেড সুশি, স্যুপ, তেপ্পানিয়াকি ও ডেজার্ট।

এই আয়োজনের মূল আকর্ষণ শেফ মার্কের তেপ্পানিয়াকি শো, যেখানে আপনার সামনেই শেফ তৈরি করবেন চিকেন, বিফ, গার্লিক প্রন এবং মিক্সড ভেজিটেবল; যা পরিবেশন করা হবে বাংকা স্পেশাল মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গে।
ব্যস্ত কর্মদিবস বা ছুটির আড্ডা; প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বাংকা এক্সপ্রেস লাঞ্চের মূল্য থাকছে জনপ্রতি মাত্র ১ হাজার ৮০০ টাকা (নেট)। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন: +৮৮০১৯৮৭০০৯৮১০।
I ক্যানভাস অনলাইন
