skip to Main Content

প্রতিবছরের ২২ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব ধরিত্রী দিবস (ওয়ার্ল্ড আর্থ ডে), যার মূল লক্ষ্য পরিবেশ সুরক্ষা ও টেকসই জীবনযাপনের প্রতি সচেতনতা তৈরি করা। জলবায়ু পরিবর্তন, দূষণ ও প্রাকৃতিক সম্পদের সংকটের প্রেক্ষাপটে দিনটি অনেক গুরুত্বপূর্ণ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দিনটি উপলক্ষে গাছ লাগানো, পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হয়।

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও পরিবেশবান্ধব জীবনধারার প্রতি আগ্রহ বাড়তে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ছোট ছোট অভ্যাস; যেমন প্লাস্টিকের ব্যবহার কমানো, পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার এবং পানি ও বিদ্যুৎ সাশ্রয়, দীর্ঘ মেয়াদে বড় পরিবর্তন আনতে পারে।
ধরিত্রী দিবস শুধু একটি দিন নয়; এটি আমাদের প্রতিদিনের জীবনে সচেতনতার একটি বার্তা, যেখানে প্রকৃতির সঙ্গে জীবনযাত্রার ব্যালেন্সের গুরুত্ব নতুন করে মনে করিয়ে দেওয়া হয়।

I ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top