skip to Main Content

ব্যস্ত নগরজীবনের ভিড়ে মানুষ এখন খুঁজছে নিজের মতো করে থাকার একটি ছোট্ট জায়গা। ঘরের ভেতর একটুকরো নিজস্ব পৃথিবী।
‘পার্সোনাল কর্নার’ বা নিজের জন্য সাজানো একটি নির্দিষ্ট কোণ এখন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে তরুণদের মধ্যে। ছোট্ট একটি টেবিল, কিছু বই, নরম আলো, গাছপালা কিংবা নিজের পছন্দের সাজসজ্জা—এই সামান্য উপকরণেই তৈরি হচ্ছে একেকটি ব্যক্তিগত কোণ । কারও জন্য এটি কাজের জায়গা, কারও জন্য পড়ার, আবার কারও কাছে এটি শুধু চুপচাপ বসে থাকার নীরব জায়গা।

বিশেষজ্ঞদের মতে, নিজের মতো একটি নির্দিষ্ট জায়গা মানসিক স্বস্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। এটি শুধু ঘরের সৌন্দর্য বাড়ায় না, বরং ব্যক্তির চিন্তা, সৃজনশীলতা ও আবেগের প্রতিফলনও হয়ে ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন এই ‘পার্সোনাল কর্নার’একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। নান্দনিকভাবে সাজানো ছোট ছোট জায়গা মানুষ শেয়ার করছে, যা অন্যদেরও অনুপ্রাণিত করছে নিজেদের মতো করে একটি কোণ তৈরি করতে। ঘরের ভেতর এই ছোট্ট জায়গা যেন বড় এক প্রশান্তির উৎস, যেখানে শহরের কোলাহল থেকে দূরে, মানুষ খুঁজে পায় নিজের সঙ্গে থাকার সুযোগ।

I ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top