skip to Main Content

র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশ এবং ক্র্যাকপ্লাটুন চার্জিং সলিউশন লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। যার মাধ্যমে হোটেল প্রাঙ্গণে অত্যাধুনিক বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশন স্থাপন করা হবে।
এই অংশীদারত্ব বাংলাদেশে টেকসই উন্নয়ন এবং সবুজ পরিবহন ব্যবস্থার প্রসারে সব অংশীদারের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে। হোটেলে বৈদ্যুতিক যানবাহন চার্জিং অবকাঠামো স্থাপনের মাধ্যমে ক্রমবর্ধমান ব্যবহারকারীদের সহায়তা করা হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব কার্যক্রমে হোটেলটির প্রতিশ্রুতি হবে আরও জোরদার।
‘এই অংশীদারত্ব আমাদের টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের প্রতি চলমান অঙ্গীকারের প্রতিফলন,’ বলেছেন ডুকো ই. ডি ভ্রিস, ক্লাস্টার জেনারেল ম্যানেজার, র‍্যাডিসন ব্লু ঢাকা ও চট্টগ্রাম।
এই উদ্যোগ আতিথেয়তা সেবার মধ্যে টেকসই চর্চা সংযোজনের একটি বৃহত্তর ভিশনের অংশ, যার মাধ্যমে অতিথিরা প্রিমিয়াম অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন এবং একই সঙ্গে পরিবেশগত প্রভাব কমবে।এই সহযোগিতার মাধ্যমে সংশ্লিষ্ট সব অংশীদার বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার ত্বরান্বিত করা এবং দেশকে আরও টেকসই ও জ্বালানি-দক্ষ ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে কাজ করবে।

তথ্যের জন্য:
ফেসবুক: https://www.facebook.com/RadissonBluDhaka
ওয়েবসাইট: www.radissonhotels.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top