skip to Main Content

বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত-অনুরাগীর কাছে মাইকেল জ্যাকসন নামটি এক দুর্নিবার আকর্ষণ। শুধু পপসম্রাট নন, কোটি মানুষের হৃদয়ের সম্রাট হয়ে আছেন তিনি। ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুর পরও তার জনপ্রিয়তা কমেনি। স্পটিফাইয়ে তার মাসিক শ্রোতা প্রায় ৬৫ মিলিয়ন। মৃত্যুর আগ পর্যন্ত তাকে নিয়ে যেমন কৌতূহল ছিল, মৃত্যুর পরও। যার প্রমাণ মেলে তার জীবনী নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণার পর। যেদিন ঘোষণা আসে, তার পর থেকে সেটা দেখার জন্য বিপুল উচ্ছ্বাসে উদ্‌গ্রীব সবাই। শুধুই অপেক্ষা—কবে আসছে সিনেমাটি। অবশেষে অপেক্ষার অবসান, ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘মাইকেল’। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই সিনেমাটি রিলিজ হচ্ছে স্টার সিনেপ্লেক্সে।

অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। আরও অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন ও জুলিয়ানো ক্রু ভ্যালদি।

I ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top