skip to Main Content

দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে আসছে বহুল প্রতীক্ষিত ‘৫.৫ ঈদ সেল’। এই ক্যাম্পেইনে দেশজুড়ে গ্রাহকদের জন্য থাকবে সাশ্রয়ী দামে কেনাকাটার পাশাপাশি বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ আর উৎসবমুখর এক অনন্য অভিজ্ঞতা। ৪ মে রাত ৮টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে ২৬ মে পর্যন্ত।

ঈদ সামনে রেখে সাজানো এই মেগা ক্যাম্পেইনে থাকছে মেগা ডিল ও ফ্ল্যাশ সেল, যেখানে গ্রাহকেরা পাবেন সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড়। পাশাপাশি ‘হট ডিলস’-এ থাকছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। উৎসবের আমেজ বাড়াতে দারাজ এনেছে ‘গরু ও ছাগল জিতে নেওয়ার বিশেষ সুযোগ’। ‘জিতছেন ভাই’ কাউ গিভঅ্যাওয়ে-তে ন্যূনতম ৩০০ টাকার ডেটল পণ্য কেনাকাটা করে সর্বোচ্চ সফল ডেলিভারি করা অর্ডারের ভিত্তিতে একজন বিজয়ী জিতবেন বিশেষ এই পুরস্কার। ক্যাম্পেইন শুরুর আগেই গ্রাহকেরা অংশ নিতে পারবেন ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ এসি গিভঅ্যাওয়ে-তে, যা চলবে ৪ মে রাত ৮টা পর্যন্ত। এতে সর্বোচ্চসংখ্যক পণ্য কার্টে যুক্ত করে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকছে। এ ছাড়া থাকছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’, যেখানে নির্দিষ্ট দিনগুলোতে (৪–৮ মে এবং ক্যাম্পেইনজুড়ে নির্বাচিত সময়ে) ৬ ঘণ্টার জন্য নির্দিষ্ট ব্র্যান্ডে থাকছে এক্সক্লুসিভ ছাড়।
এবারের ৫.৫ ঈদ সেল ঘিরে শক্তিশালী পার্টনারশিপ গড়ে উঠেছে। ডেটল, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, হিমালয়া এবং হায়ার বাংলাদেশ প্লাটিনাম স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। এ ছাড়া সহজ ও সাশ্রয়ী কেনাকাটা নিশ্চিত করতে যুক্ত হয়েছে বিভিন্ন পেমেন্ট পার্টনার। বিকাশ ব্যবহারকারীরা বিভিন্ন অর্ডার ভ্যালুতে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন, পাশাপাশি চয়েস চ্যানেল পণ্যে থাকছে বিশেষ অফারও। নগদ ব্যবহারকারীরা নির্ধারিত লেনদেনে ক্যাশব্যাক সুবিধা পাবেন।

মাস্টারকার্ড ব্যবহারকারীরা দারাজে সংরক্ষিত কার্ড ব্যবহার করে সর্বোচ্চ কেনাকাটার ভিত্তিতে টিভি, এসি, রেফ্রিজারেটরসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা কেনাকাটায় রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে শূন্য শতাংশ সুদে কিস্তি সুবিধা, ক্যাশব্যাক এবং বর্ধিত মেয়াদের অপশন উপভোগ করা যাবে। এতে কেনাকাটা হবে আরও সহজ, সাশ্রয়ী।
৫.৫ ঈদ সেল উপলক্ষে দারাজ দেশের সব গ্রাহককে এই উৎসবমুখর শপিং ক্যাম্পেইনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। গ্রাহকেরা দারাজ অ্যাপ বা ক্যাম্পেইন পেজ ভিজিট করে প্রতিদিনের ডিল, গিভঅ্যাওয়ে এবং অফার সম্পর্কে জেনে নিতে পারবেন। রিয়েল টাইম আপডেট পেতে চোখ রাখতে পারেন দারাজ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে।

I ক্যানভাস অনলাইন
ছবি: দারাজ-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top