বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশে এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেন। পাশাপাশি ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠানের আয়োজন করেন।

গত শনিবার ঢাকার তেজগাঁওয়ে অ্যারিস্টো টাওয়ারে ৬ হাজার বর্গফুটের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং।
কেৎসু ঝ্যাং বলেন, ‘এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ বিওয়াইডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। এই এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন এ দেশের ক্রেতাদের কাছে বিশ্বমানের নিউ এনার্জি মোবিলিটিকে আরও সহজলভ্য করার পাশাপাশি, দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিরও প্রতিফলন। বাংলাদেশে আমাদের যাত্রা দৃঢ় করতে পেরে উচ্ছ্বসিত।’

অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন, চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের এবং হেড অব নেটওয়ার্ক ডেভেলপমেন্ট মিথুন ভট্টাচার্য।
I ক্যানভাস অনলাইন
ছবি: বিওয়াইডির সৌজন্যে
