skip to Main Content

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের সর্বশেষ হট সিরিজের ডিভাইস ‘হট ৭’ উন্মোচন করেছে। পারফরম্যান্সের ওপর জোর দিয়ে তৈরি স্মার্টফোনটি গেমিং এবং প্রতিদিনের ব্যবহারে আরও স্মুথ এবং এনগেজিং অভিজ্ঞতা দিতে নতুন সব ফিচার এনেছে।
‘প্লে ইন কালার, উইন ইন গ্লোরি’ ধারণায় নিয়ে আসা হট ৭০ স্মার্টফোনে পারফরম্যান্স, ডিসপ্লের স্মুথনেস এবং ব্যাটারির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যারা মোবাইল গেমিং এবং মাল্টিটাস্কিং করেন, তাদের জন্য এটি শক্তিশালী অপশন। আগের জেনারেশনগুলোর তুলনায় এই ফোনের প্রসেসর, ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপ আরও বাড়ানো হয়েছে, যাতে ব্যবহারকারীরা একটি ব্যালেন্সড এবং রেসপনসিভ অভিজ্ঞতা পান।

ডিভাইসটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আলটিমেট চিপসেট, যা ব্যবহারের সময় ফোনের স্পিড ঠিক রাখে। এর ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ভিডিও গেমে ৯০ এফপিএস পর্যন্ত সাপোর্ট করে, ফলে গেমের ভিজ্যুয়াল যেমন পরিষ্কার দেখায়, তেমনি রেসপন্স পাওয়া যায় দ্রুত; বিশেষ করে যারা স্মুথ গেমিং পছন্দ করেন, তাদের জন্য এই অভিজ্ঞতা হবে আরও ইমার্সিভ এবং মজার।
ফোনটিতে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি, যা সারা দিন নিশ্চিন্তে ব্যবহারের সুযোগ দেয়। এ ছাড়া টানা ব্যবহারে ফোন যেন গরম না হয় এবং স্পিড ঠিক থাকে, সে জন্য ব্যবহার করা হয়েছে ‘বাইপাস চার্জিং’ প্রযুক্তি।
ডিজাইনের দিক থেকে ফোনটি বেশ স্টাইলিশ এবং ট্রেন্ডি; বিশেষ করে থার্মো অরেঞ্জ ভ্যারিয়েন্টটির রং পরিবর্তনের ফিচার ব্যবহারকারীকে ভিন্ন এক অভিজ্ঞতা দেয়। ডিভাইসটিতে আছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস মেইন ক্যামেরা, যা দিয়ে বেশ ডিটেইলড ছবি তোলা যায়।
হট ৭০ পাওয়া যাচ্ছে ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে। চাইলে দুটি ভ্যারিয়েন্টেই বাড়ানো যাবে ভার্চুয়াল র‍্যাম। ফোন দুটির দাম রাখা হয়েছে যথাক্রমে ১৮ হাজার ৯৯৯ এবং ২১ হাজার ৯৯৯ টাকা। এ ছাড়া ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের আরও একটি ভ্যারিয়েন্ট শিগগির বাজারে আসবে।
সাধ্যের মধ্যে যারা ভালো পারফরম্যান্স খুঁজছেন, তাদের জন্য ইনফিনিক্স হট ৭০ হতে পারে সেরা পছন্দ।

I ক্যানভাস অনলাইন
ছবি: ইনফিনিক্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top