রাশি I ভালোর আলো
কুম্ভ
এ মাসে না কোনো নিরীক্ষাতে না যাওয়াই ভালো। সমস্যা সমাধানে সহজ ও সাধারণ পথ বেছে নিন। লোকের কাজ পাছে কিছু বলা, আর আপনার কাজ হলো তা গায়ে না মেখে ঝেড়ে ফেলে দেওয়া। নতুবা নতুন করে আবার ঝামেলায় পড়বেন! সব মিলিয়ে সময় আপনার অনুকূলে।
মীন
অনেক দিন ধরে অর্থসংকট চলছে। এবার তার শুভ অবসান হতে চলেছে। মাসজুড়ে ছোটখাটো সমস্যা লেগে থাকলেও বন্ধুদের সহযোগিতায় সেসব সহজে মিটে যাবে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে অবশ্য। অবস্থার উন্নতির খাতিরে তা মেনে নেওয়াই মঙ্গল।
মেষ
শিক্ষাবিষয়ক কাজকর্ম থাকলে এ মাসে সেরে ফেলুন। তারপর পরিবারকে সময় দিন। কিছুদিন ধরে পরিবারের সঙ্গে যে ভুল-বোঝাবুঝি চলছে, তা মিটমাট করা চাই। মাসের শেষ দিকে সময়টা তেমন অনুকূল না থাকলেও দিনগুলো মন্দ কাটবে না। তবে একটু সাবধানে থাকা জরুরি।
বৃষ
এ মাসে যেমন অপ্রত্যাশিত কিছু পেতে যাচ্ছেন, তেমনি রয়েছে হারানোর শঙ্কাও। অপরের কল্যাণে ভূমিকা রাখতে যাচ্ছেন, তা-ও তো কম ভালো লাগার নয়। এ সময়ে কেউ ক্ষমা চাইতে পারে। আপনার মন মহত্ত্বের পরিচয় দিতে প্রস্তুত তো?
মিথুন
মাসটি আপনার জন্য দারুণ সম্ভাবনাময়; বিশেষ করে আর্থিকভাবে বেশ ফুরফুরে থাকবেন। পকেটের এমন ভরা মৌসুমে পেতে যাচ্ছেন কিছু শুভ সংবাদ। এগুলোর মধ্যে রয়েছে পুরোনো বন্ধুর সঙ্গে দীর্ঘদিন পর যোগাযোগ। আরও আছে প্রিয় মানুষের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ, যা আপনার কমই মেলে।
কর্কট
কর্মক্ষেত্রে আপনার অবস্থান উন্নত হওয়ার জোর যোগ রয়েছে। সেই আনন্দে পূর্ণোদ্যমে মন লাগিয়ে কাজ করুন। মাসের শেষে কিছু বাজে সময় কাটানোর ইঙ্গিতও রয়েছে। তবে তাতে ঘাবড়ানোর কিছু নেই। দৃঢ়চেতা আপনি নিশ্চয় তা উতরে যেতে পারবেন।
সিংহ
একটা দোদুল্যমান অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে হয়তো। তবে এই ফেব্রুয়ারি আপনার জন্য হিসাব মিলে যাওয়ার মাস। বরাবরই আগ বাড়িয়ে মানুষের উপকার করতে যান আপনি, এবারও শুভকামনা রইল। মাসের শেষ দিক ব্যস্ততায় কাটতে পারে; তাই শুরুর দিকে সুযোগ বুঝে বিশ্রাম নিয়ে নিন।
কন্যা
ভালোর শুভ আলোটুকু এবার আপনার ওপরই থাকছে। তবে কিছুটা সাবধানে কাজ করুন। কেননা আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে অন্যের জরুরি বিষয়। সম্পূর্ণ নিজের বিবেচনায় কাজ করুন। ভয় নেই, সব ভালো আপনার পাশেই থাকবে।
তুলা
পারিবারিক ব্যস্ততায় কাটবে বেশির ভাগ সময়। রয়েছে সামাজিক দায়িত্ব পালনের বিষয়টিও। সব মিলিয়ে দম ফেলারও সময় পাবেন না। এত কিছুর মাঝেও মন থাকবে প্রশান্ত। কারণ, পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে আর ভালো কাজের অংশ হতে কার না ভালো লাগে। আপনি যে পরিশ্রম করতে মোটেও পিছপা হন না, তা তো জানা কথা।
বৃশ্চিক
কাজকর্মকে ছুটি দিয়ে এবার নিজেকে একটু সময় দিন না মশায়! মাসখানা যে আপনার ঘোরাঘুরির, মানে বেড়ানোর জন্য শুভ। এ ছাড়া মাসের শেষে যে ভীষণ ব্যস্ততার যোগ রয়েছে, তার জন্য নিজেকে রিফিল করে নিতে হবে তো।
ধনু
মনোবল যতটা সম্ভব শক্ত রাখার চেষ্টা করুন। কেননা একটা ঝোড়ো হাওয়া সামাল দিতে হতে পারে। তাড়াহুড়ো না করে সাবধানে সিদ্ধান্ত নিন, নতুবা একটু ভুলেই সব গুবলেট হয়ে যাবে।
মকর
বেশ হালকা আমেজে শুরু হবে মাসখানা। শেষ পর্যন্ত এই আমেজ ধরে রাখার দায়িত্ব আপনার। হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া বা ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকুন। নতুবা ভুল কাজের জন্য চড়া দাম দিতে হতে পারে।
