skip to Main Content
rashi Canvas 2025

রাশি I ঝড় তাড়িয়ে চমক

মীন
পারিবারিক সংকটে কিছুটা বিপর্যস্ত? আরও কিছুদিন এমন অবস্থার মধ্য দিয়ে যেতে হতে পারে। তবে লেনদেনসংক্রান্ত এবং প্রাতিষ্ঠানিক কাজে তেমন ঝামেলায় পড়তে হবে না। মাসের শেষের দিকে রয়েছে সুসময়ের ইঙ্গিত। তাই মনখারাপকে মনের ওপর জেঁকে বসতে না দিয়ে সুন্দর সময়টি আরও সুন্দরভাবে কাটানোর ছক এঁকে ফেলুন।

মেষ
বেশ ফুরফুরে থাকবেন। যেসব কাজের প্ল্যান করে রেখেছেন, সহজে সেগুলো সারতে পারবেন। তবে পরিবার থেকে কিছুটা বিচ্ছিন্ন সময় পার করতে হতে পারে। বিশেষ সম্পর্কের ব্যাপারে যত্নবান হওয়া চাই।

বৃষ
ভীষণ ব্যস্ততায় কাটছে সময়। যদিও তা ক্লান্ত করছে না মোটেই। কর্মক্ষেত্রে আরও যত্নবান হওয়া জরুরি। কেননা, সামনেই কাজের ভার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে; সঙ্গে মাইনেও। পারিবারিক সমস্যার ব্যাপারে এবার ফলপ্রসূ সমাধান পেতে পারেন।

মিথুন
কাজের জায়গায় দম ফেলারও সময় পান না। তবে এর ফল হবে সুখকর। কোনো ধরনের অন্যায়ে নিজেকে জড়ানো ঠিক হবে না। পরিবারের লোকজনের কথা মেনে চলার চেষ্টা করুন।

কর্কট
এ মাসে আর্থিক যোগ শুভই বলা চলে। কী, দন্ত বিকশিত হয়ে গেল তো? একটু রয়েসয়ে দাঁত বের করুন, কেননা খরচের যোগও যে রয়েছে! শরীর কিছুটা ভোগাতে পারে; তবে মনের আবহাওয়া ভালোই থাকবে। যতই ব্যস্ত থাকুন, নিজের যত্ন নিতে ভুলবেন না যেন।

সিংহ
ভ্রমণের রয়েছে সুবর্ণ সুযোগ। প্রিয়জনকে নিয়েই বেরিয়ে পড়ুন। মাস শেষে ব্যস্ত সময় কাটানোর জন্য নিজেকে রি-লোড করে নেওয়া চাই। শরীর কিছুটা বিগড়াতে পারে। যত্নে থাকুন।

কন্যা
পকেটের অবস্থা তো নেহাত মন্দ নয়। আর যাত্রা ও আর্থিক অবস্থার এমন শুভ সময়ে ঘরে বসে থাকলে চলে? ঈদের ছুটিতে বেড়ানোর প্ল্যানটা করেই ফেলুন। তবে ফিরে আসার পর থাকছে কাজের পাহাড়। চিন্তা কী? দিল খুশ থাকলে পাহাড় টপকানোর মনোবল এমনিই চলে আসে।

তুলা
সময় বেশ বাজে যাচ্ছে। কিছুটা দম নিয়ে সমস্যার সমাধানে নেমে পড়ুন। পরিশ্রম কখনো বৃথা যায় না। তবে কাজগুলো সারতে হবে গুরুত্ব অনুযায়ী, ধারাবাহিকতা মেনে। এতেই কাটিয়ে উঠতে পারবেন সব ঝঞ্ঝাট।

বৃশ্চিক
মাসটিতে গত কিছুদিনের ক্ষতি পুষিয়ে নেওয়ার বিস্তর সুযোগ পাবেন। কিছু সমস্যার সম্মুখীনও হতে পারেন। তবে বয়োজ্যেষ্ঠদের সহযোগিতা ও পরামর্শে সেগুলো উতরে যাবেন। সৃজনশীল কাজে ব্যাপক প্রশংসার যোগ রয়েছে।

ধনু
জমে থাকা কাজগুলো সারতে তাড়াহুড়ো করবেন না। সময় নিয়ে গুছিয়ে সারুন। পুরোনো কোনো সম্পর্ক নতুন করে সামনে আসবে। এ ক্ষেত্রে নিজেকে গুটিয়ে না রেখে সহজ হওয়ার চেষ্টাই শ্রেয়। মাস শেষে সময়টা খারাপ যেতে পারে!

মকর
ঝড় মোকাবিলার জন্য মনের জোর দরকার, তা আপনার আছে। তাই অল্পতেই দৃঢ় মানসিকতায় চিড় ধরার কথা নয়। আসছে ঝোড়ো হাওয়া, প্রস্তুত হয়ে যান তা হটিয়ে দেওয়ার জন্য। মাস শেষে অপেক্ষা করছে দারুণ সারপ্রাইজ!

কুম্ভ
সময় একটু বৈরী যাচ্ছে বৈকি, তাতে মন ভার করে বসে থাকবেন না যেন। সুদিন এলো বলে! সেই সময়ের জন্য নিজেকে তৈরি রাখুন। প্রচুর কাজ সেরে ফেলা দরকার। পাওনা টাকা হাতে আসার যোগও রয়েছে। সব মিলিয়ে ভালোমন্দ মেশানো একটি মাস পেতে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top