অ্যাডভার্টোরিয়াল I পুষ্টি পণ্যের প্রতিশ্রুতি
উৎসব আমাদের মনে করিয়ে দেয় সম্পর্কের শক্তি, ভাগাভাগির আনন্দ আর বিশ্বাসের মূল্য কত গভীর। একটি পরিবারের ডাইনিং টেবিলে যখন সবাই একসঙ্গে বসেন, তখন সেখানে শুধু খাবার নয়; থাকে আস্থা ও দায়িত্বের প্রতিফলন।
বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী টি. কে. গ্রুপ (TK Group) দীর্ঘ সময় ধরে দেশের ভোজ্যতেল ও খাদ্যপণ্যশিল্পে অবদান রেখে আসছে। এই গ্রুপের পুষ্টি ব্র্যান্ড (Pusti Brand) নিরাপদ ও মানসম্মত পণ্য নিয়ে কাজ করছে ভোক্তার আস্থা অর্জনের লক্ষ্যে।
বাংলাদেশে ভোজ্যতেলের পাশাপাশি বিভিন্ন ভোগ্যপণ্যের ব্যবহার ধারাবাহিকভাবে বাড়ছে। একইভাবে মাথাপিছু চা পানের প্রবণতাও ঊর্ধ্বমুখী। এই পরিবর্তিত বাজার বাস্তবতায় পুষ্টি তাদের পণ্যসম্ভার নিয়ে কাজ করছে গুণগত মান ও দীর্ঘমেয়াদি আস্থার ভিত্তিতে। দেশে ও দেশের বাইরে পুষ্টি পণ্যের গ্রহণযোগ্যতা প্রতিনিয়ত বাড়ছে।
এই প্রেক্ষাপটে আমরা কথা বলেছি পুষ্টির হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ ইব্রাহিম খলিলের সঙ্গে।
প্রশ্ন: আস্থা ও বিশুদ্ধতার বিষয়টি পুষ্টি কীভাবে সংজ্ঞায়িত করে?
মোহাম্মদ ইব্রাহিম খলিল: ক্রেতাসাধারণের আস্থা আমাদের জন্য শুধু একটি শব্দ নয়; এটি একটি প্রতিশ্রুতি এবং পণ্য উৎপাদনের মূল ভিত্তি। ভোজ্যতেলের মতো সংবেদনশীল পণ্যে বিশুদ্ধতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Pusti Mustard Oil-এ আমরা ঐতিহ্যবাহী ঘ্রাণ ও খাঁটি স্বাদ বজায় রাখার পাশাপাশি মান নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিই। Pusti Soyabean Oil-এ উচ্চ তাপে স্থিতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হয় আধুনিক রিফাইনিং প্রক্রিয়ার মাধ্যমে। Pusti Tea সংগৃহীত হয় নিজস্ব বাগানের সেরা পাতা থেকে। Pusti Plus Milk Powder নিউজিল্যান্ডের সেরা উৎস থেকে সংগ্রহ করে বাজারজাত করা হয়। Pusti Atta, Maida, Suji ইত্যাদি সকল পণ্য উৎস থেকে অত্যন্ত আধুনিক প্রক্রিয়ায় প্যাকেটজাত করে বাজারজাত করা হয়। কাঁচামাল সংগ্রহ থেকে প্যাকেজিং পর্যন্ত প্রতিটি ধাপে মান যাচাই করা হয়। কারণ, গুণগত মানের পাশাপাশি একটি পরিবারের আস্থা অর্জন করা যেমন কঠিন; তা ধরে রাখা আরও কঠিন।
প্রশ্ন: দায়িত্ববোধ ও ধারাবাহিক মান—এই দুটি ক্ষেত্রে পুষ্টির অবস্থান কী?
মোহাম্মদ ইব্রাহিম খলিল: দায়িত্ববোধ মানে শুধু পণ্য বিক্রি নয়; বরং ভোক্তার চাহিদা ও সন্তুষ্টি নিশ্চিত করা। বর্তমান প্রজন্ম এখন অনেক সচেতন; পণ্যের গুণগত মান যাচাই করে তারা পণ্য নির্বাচন করে। এ ক্ষেত্রে আমরা মনে করি, পুষ্টি ব্র্যান্ডের সকল পণ্য তাদের এই চাহিদা পূরণে সক্ষম। আমাদের লক্ষ্য দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়া, যেখানে প্রতিটি পণ্য ভোক্তার প্রত্যাশা পূরণ করবে ধারাবাহিকভাবে।
TK Group শুধু ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে—এমন নয়; সামাজিক দায়িত্ববোধ থেকে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। সর্বোপরি সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ করাই এই গ্রুপের অন্যতম উদ্দেশ্য, যা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখে। TK Group-এর অভিজ্ঞতা এবং Pusti Consumer Division -এর একনিষ্ঠ প্রয়াস আজ পুষ্টিকে নিয়ে গেছে হাজারো পরিবারের পছন্দের তালিকায়।
আমাদের প্রত্যাশা—প্রতিটি রান্নাঘরে থাকুক বিশুদ্ধতা, প্রতিটি টেবিলে থাকুক আস্থা; আর প্রতিটি মুহূর্তে থাকুক দায়িত্বশীলতার প্রতিফলন। কেননা, পুষ্টি সম্পর্কের বন্ধনে একটি আস্থার নাম।
লেখা ও ছবি: পুষ্টি ব্র্যান্ডের সৌজন্যে
মোহাম্মদ ইব্রাহিম খলিল
