হল্যান্ডের একটি সমীক্ষা থেকে জানা গেছে, প্রতিদিন অন্তত আধ মুঠোভরা বাদাম খেলে মানুষ দীর্ঘায়ু হয়। দ্য নেদারল্যান্ডসের মাস্ট্রিখট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ১০ বছর ধরে কিছু মানুষের খাদ্যতালিকায় প্রতিদিন ১০ গ্রাম বাদাম যোগ করার পর প্রমাণ পেয়েছেন যে তাদের মৃত্যুর আশঙ্কা অন্তত ২৩ শতাংশ কমে গিয়েছে। ১৯৮৬ সালে প্রায় ১ লাখ ২০ হাজার ওলন্দাজ ব্যক্তি যাদের বয়স ৫৫ থেকে ৬৯ বছরের মধ্যে, তাদের ওপর এক সমীক্ষা চালানো হয়। তারা তাদের খাওয়াদাওয়া ও জীবনযাপন-সম্পর্কিত বিস্তারিত তথ্যের জোগান দেন বিজ্ঞানীদের। পরের ১০ বছর তাদের মৃত্যুহার পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা বাদামের এ দারুণ গুণ সম্পর্কে নিশ্চিত হন। জানা যায়, যারা প্রতিদিন আধমুঠো করে বাদাম খান, তাদের ক্যানসার, শ্বাসকষ্ট, ডায়াবেটিস এবং নিউরোডিজেনেরেটিভ অসুখের কারণে অকালমৃত্যুর কবলে পড়ার আশঙ্কা অনেকটা কমে যায়।
Related Projects
রমজান ঘিরে হলিডে ইন
- March 2, 2025
পবিত্রতা ও আনন্দের পরিবেশে মগ্ন হতে, অ্যাটিটিউড রেস্টুরেন্টের সুস্বাদু ও স্বাস্থ্যকর ইফতার ও সেহরি বুফে ভরিয়ে তুলবে আপনার এ সময়কে
লেয়ার্ড ইন লাক্সারি: ব্লুচিজ উইন্টার এডিট ’২৫
- November 26, 2025
তৈরি করা হয়েছে আজকের প্রজন্মের কথা মাথায় রেখে, যারা এমন পোশাক চান যা ভার্সেটাইল, আরামদায়ক এবং দেখতেও সব সময় আকর্ষণীয়
অফলাইনে জীবন
- April 20, 2026
নিত্যদিনের জীবনে প্রযুক্তির উপস্থিতি এখন অনিবার্য। স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া

